আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘হেরেও লজ্জা নেই’, বিধানসভায় বিজেপি বিধায়কদের উগ্র আচরণকে বিঁধলেন মমতা

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাই সত্যি হলো। সোমবার বাজেট অধিবেশন শুরুর দিনেই বিজেপি বিধায়কদের বেনজির বিক্ষোভের জেরে ধুন্ধুমার কাণ্ড ঘটল বিধানসভায়। পদ্ম বিধায়কদের বাধাদানের ফলে পুরো ভাষণ না পড়ে সভাকক্ষ ছেড়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। আর রাজ্যপালের ভাষণ ঘিরে এদিন বিজেপি বিধায়কদের অভূতপূর্ব বিক্ষোভকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘আজ বিধানসভায় বিজেপি যা করেছে তা গণতন্ত্রের পক্ষে লজ্জার। ওরা যে গণতন্ত্র মানে না, ফের একবার প্রমাণ হলো। নিজেদের পাড়ায় যারা জিততে পারেননি, তারাই বিধানসভায় গোলমাল পাকাচ্ছেন। হেরেও লজ্জা নেই। সব নাটক হচ্ছে।’

আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে এদিন থেকে শুরু হয়েছে বিধানসভার অধিবেশন। সদ্য সমাপ্ত পুরভোটে লজ্জাজনক হারের জ্বালা মেটাতে বিধানসভায় বিজেপি বিধায়করা তুলকালাম বাঁধাবেন বলে আশঙ্কা ছিল রাজনৈতিক পর্যবেক্ষকদের। সেই আশঙ্কাই সত্যি হলো। বিজেপি বিধায়কদের প্রবল বাধাদানের মুখে কোনওক্রমে ভাষণের প্রথম ও শেষ লাইন পড়ে তড়িঘড়ি বিধানসভা ছাড়েন রাজ্যের সাংবিধানিক প্রধান। রাজ্যপালকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় সুষ্ঠভাবে ভাষণ না পড়তে পারায় রাজ্যপালের কাছে দুঃখপ্রকাশ করেন তিনি।

পরে বিধানসভা চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মমতা বলেন, ‘আজ বিধানসভায় যা ঘটল, তা অভূতপূর্ব। অতীতে কখনই এমন ঘটনা ঘটেনি। আমি এমন ঘটনা কখনও দেখিনি। বিজেপি গণতন্ত্র মানে না। আজ যা করল তা অসভ্যতা, অভদ্রতা। ভাষণ না পড়েই বিধানসভা ছেড়ে চলে যাচ্ছিলেন রাজ্যপাল। তৃণমূল বিধায়করা বারবার অনুরোধ করেছেন তাঁকে। দীর্ঘ এক ঘণ্টা আমরা অপেক্ষা করেছি। আমি, স্পিকার- প্রত্যেকে রাজ্যপালকে অনুরোধ করেছি ভাষণ দেওয়ার জন্য। উনি ভাষণ না দিলে বাজেট অধিবেশন শুরু হত না। যা অসাংবিধানিক হত। তাই বলেছি, একটা লাইন পড়ুন অন্তত। তারপর উনি প্রথম ও শেষ লাইন পড়েন। এর জন্য রাজ্যপালকে ধন্যবাদ জানাচ্ছি।’

বিজেপি বিধায়কদের এদিনের আচরণের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিধানসভা যাতে চলতে না পারে এবং রাজ্যপাল ভাষণ পড়তে না পারেন তার জন্য পরিকল্পিতভাবেই এমন ঘটনা ঘটিয়েছে বিজেপি বিধায়করা।’

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ