আগামী সপ্তাহে মোদির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা মমতার, কী নিয়ে আলোচনা?

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী সপ্তাহে দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানা যাচ্ছে। আগামী ৯ জুন দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও একাধিকবার রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়া নিয়ে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন। এবার ফের আরও একবার প্রধানমন্ত্রীর কাছে বকেয়া মেটানোর আবেদন নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা। এই বকেয়া পরিশোধ করার কথা বলতেই প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করবেন বলে মনে করা হচ্ছে। একশো দিনের  প্রকল্পের টাকা, আবাস যোজনার টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা সহ একাধিক ক্ষেত্রে বকেয়া রয়েছে টাকা। ২০২০ সাল থেকে কেন্দ্রের কাছে বাকি রয়েছে রাজ্যের বকেয়া। এই নিয়ে একাধিকবার কলকাতা থেকে দিল্লির রাজপথ সরগরম হয়েছে। বার বার বলার পরেও সেই বকেয়া মেটানো হচ্ছে না বলে জানানো হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বার বার রাজ্যের বকেয়া মেটানোর দাবি জানিয়ে আসছে। মুখ্যমন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে আগেও গিয়েছেন। বকেয়া মেটানো নিয়ে কথা হয়েছে দুজনের। এবার ফের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের পক্ষ থেকে একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা দেওয়া হয়। এরফলে চাপ বেড়েছে রাজ্যের ভাণ্ডারে। বকেয়ার পাশাপাশি আরও একাধিক বিষয়ে দুজনের আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে। একাধিক বিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আলোচনা হতে পারে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের