সরকারি কর্মসূচিতে যোগ দিতে ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সন্দেশখালি কাণ্ডের পর এই প্রথমবার সেখানে যাচ্ছেন  মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মসূচীতে যোগ দিতে ৩০ ডিসেম্বর অর্থাৎ সোমবার তিনি যাবেন সন্দেশখালিতে । সেখান থেকে তিনি ২০ হাজার মানুষদের হাতে তুলে  দেবেন সরকারি পরিষেবা ।  বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী ।

বলা বাহুল্য,  চলতি বছরের ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। তারপর থেকে খবরের শিরোনামে সন্দেশখালি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসে। রাস্তায় নামেন মহিলারা। লোকসভা নির্বাচনের প্রচারে সন্দেশখালি ইস্যুতে সরব হয়েছিল  বিজেপি। কিন্ত সেইসময় মুখ্যমন্ত্রী তৃণমূল প্রার্থী শেখ হাজী নুরুল ইসলামের হয়ে হাড়োয়ায় জনসভায় করেছিলেন। তবে তিনি যাননি  সন্দেশখালিতে । এই প্রথমবার সেখানকার মাটিতে  পা রাখছেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে নতুন বছরের শুরুতেই মমতার রয়েছে ঠাঁসা কর্মসূচী । মেলা প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ৬ জানুয়ারি গঙ্গাসাগরে যাবেন ।  ৬ ও ৭ জানুয়ারি দু’দিন গঙ্গাসাগরে থাকবেন মমতা । সেখান থেকেই   ৮ জানুয়ারি তিনি উদ্বোধন করবেনে  ই- ভেসেলের । এরপর  মেলা শুরুর আগের দিন অর্থা‍ৎ ৭ জানুয়ারি রাতেই গঙ্গাসাগর থেকে কলকাতায় ফিরবেন মমতা।    

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির