মহালয়ার আগেই কলকাতার দুই বড় পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

সল্টলেকের এফডি ব্লক সর্বজনীনের পুজো এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহালয়ার আগেই দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বৃহস্পতিবার কলকাতার দু’টি বড় পুজোর উদ্বোধন করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ওইদিন সল্টলেকের এফডি ব্লক সর্বজনীনের পুজো এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২২ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার দুপুর তিনটেয় সল্টলেকের এফডি ব্লক সর্বজনীন পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেখানে উদ্বোধন পর্ব সেরে এরপর চলে যাবেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পুজো উদ্বোধনে। ওইদিন সাড়ে তিনটেয় সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করবেন তিনি। এমনিতে শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো দেখতে বিশাল সংখ্যক মানুষ ভিড় জমান। মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে যাওয়ার খবর প্রকাশ্যে আসতে এই পুজো ঘিরে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।

প্রসঙ্গত কলকাতায় যে পুজোগুলিতে রেকর্ড সংখ্যক ভিড় হয় তার মধ্যে অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। গত বছর এই ক্লাবের পুজোর থিম ছিল বুর্জ খলিফা। যা দেখতে ভিড় উপচে পড়েছিল। পরিস্থিতি এমন দাঁড়ায় যে সামাল দিতে অবশেষে বন্ধ করে দেওয়া হয়েছিল শ্রীভূমি স্পোর্টিংয়ের থিম দর্শন। এবছর এই পুজো সুবর্ণজয়ন্তী বর্ষে পা দিয়েছে। মন্ত্রী সুজিত বসুর এই পুজোতে এবারে যে বিশেষ আকর্ষণ থাকছে তা বলাই বাহুল্য। এ’বছর এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর থিম রোমের ভ্যাটিকান সিটি। এ বছরও এই পুজোর থিম দর্শনে বিপুল ভিড় হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যদিও পুজো কমিটির তরফে ভিড় সামাল দিতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এবারের পুজোতে প্রতিমার সাজ সজ্জা কেমন হয়েছে, সে বিষয়ে এখনও প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না কেউ। উদ্বোধনের পর দর্শকরা যাতে নিজের চোখে একবার দেখে আসেন, সেই কৌতুহল জাগিয়ে রেখেছেন উদ্যক্তারা।

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের