চেতলায় চক্ষুদান-সহ মহালয়ায় ৬টি পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী

বিগত কয়েক বছরের মতো এবছরও মহালয়ার দিন বেশ কয়েকটি দুর্গাপুজোর উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবীপক্ষের সূচনায় প্রতি বছরের মতো

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত কয়েক বছরের মতো এবছরও মহালয়ার দিন বেশ কয়েকটি দুর্গাপুজোর উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবীপক্ষের সূচনায় প্রতি বছরের মতো এবারও উৎসবের সূচনায় নেমে পড়ছেন মুখ্যমন্ত্রী। এদিন শহরের ৬টি নামি পুজোর উদ্বোধন করবেন তিনি। তবে প্রতিটি পুজোই দক্ষিণ কলকাতার। বুধবার বিকেলে নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্য়া প্রকাশ করেন তিনি। এরপরই তিনি দক্ষিণ কলকাতায় বেরিয়ে পড়বেন একের পর এক পুজো উদ্বোধনে।

সূত্রের খবর, প্রতি বছরের মতো এবারও মন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো চেতলা অগ্রণীতে দেবী মূর্তির “চক্ষুদান” করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও নাকতলা উদয়ন সংঘ, সেলিমপুর পল্লি, বাবুবাগান, যোধপুর পার্ক ৯৫ পল্লি, যোধপুর পার্ক, এবং সবশেষে চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে যাবেন তিনি। চেতলা অগ্রণীর প্রতিমার চক্ষুদানের মধ্যে দিয়েই পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বুধবার নজরুল মঞ্চ থেকে তিনি রাজ্যের মানুষদের উদ্দেশ্যে বার্তা দেন, পুজোয় ঠাকুর দেখুন তবে দূরত্ববিধি মেনে এবং মুখে মাস্ক পড়ে। 

তবে এখানেই শেষ নয়, বৃহস্পতিবার থেকে একে একে বেশ কয়েকটি পুজোর উদ্বোধনেও যাবেন মুখ্যমন্ত্রী। নিউ আলিপুর সুরুচি সংঘ, একডালিয়া এভারগ্রীন, শিমলা ব্যায়াম সমিতি, কলেজ স্কোয়ার থেকে শুরু করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, উল্টোডাঙ্গার তেলেঙ্গাবাগান সহ বিভিন্ন পুজো উদ্বোধনের লম্বা তালিকা তৈরি রয়েছে। যেগুলির উদ্বোধন বৃহস্পতিবার থেকেই শুরু করে দেবেন বলে জানা গিয়েছে।

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

আজ, সোমবার জল্পেশ মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী

আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন