সোনারপুরে কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ, ত্রিকোণ প্রেমের জের

প্রেমিকা জড়িয়ে পড়েন অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে। তার জেরেই ঘটে এই মর্মান্তিক পরিণতি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃতের নাম আকাশ চৌধুরী।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনারপুরে উদ্ধার হল কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ। ঘটনার জেরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনুমান, ত্রিকোণ প্রেমের জেরেই আত্মহত্যা। দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃতের নাম আকাশ চৌধুরী।

সোনারপুরের বৈকুন্ঠপুরের ঘটনা। জানা গিয়েছে আকাশ চৌধুরী ছিলেন গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের ছাত্র। ইতিহাস সাম্মানিক বিভাগের ছাত্র ছিলেন তিনি। তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। ওই কলেজের সহপাঠিনীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল তাঁর। সেই প্রেমে আচমকা পড়ে ইতি। প্রেমিকা জড়িয়ে পড়েন অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে (Affair)। তার জেরেই ঘটে এই মর্মান্তিক পরিণতি।

পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, মৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সুইসাইড (Suicide) নোট। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রেমিকাকে জন্য তাঁর প্রিয় ও নিত্য প্রয়োজনীয় জিনিস উপহার দিতেন আকাশ। সম্প্রতি অন্য যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় ওই যুবতীর। আকাশের সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকার করেন যুবতী। ছেদ পড়ে দীর্ঘ ৩ বছরের প্রেমে। তার জেরেই এই সিদ্ধান্ত নেন প্রেমিক।

গত সোমবার আকাশের বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, প্রেমে ছেদ পড়ার কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের বাড়ির ছেলে। সুইসাইড নোটে উল্লেখ রয়েছে সহপাঠিনীর সঙ্গে প্রেমের কথা। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। যুবকের প্রেমিকার নামে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার দেহ উদ্ধার করে তা পাঠানো হয়েছে ময়নাতদন্তের (Postmortem) জন্য। মৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। আত্মহত্যার ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

‘শিল্পা আমাকে ছেড়ে চলে গেলে জেলেই আত্মহত্যা করতাম’, বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রাজ কুন্দ্রা

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

সিকিমের সুড়ঙ্গ ধসে উদ্ধারকাজে সরকারি বিমান পাঠানোর নির্দেশ শুভেন্দুর

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ