কংগ্রেস বিধায়ক বায়রনকে শপথবাক্য পাঠ করালেন স্পিকার

বুধবার বিধানসভায় (Vidhansabha) তাঁকে শপথবাক্য পাঠ করান স্পিকার (Speaker)।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসকে (Bayron Biswas) শপথবাক্য (oath) পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় (Vidhansabha) তাঁকে শপথবাক্য পাঠ করান স্পিকার (Speaker)।

বুধবার দুপুরে সাগরদিঘি কেন্দ্রের কংগ্রেস বিধায়ককে বিধানসভায় নৌসার আলি কক্ষে শপথবাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বায়রন বিশ্বাস গত ২ মার্চ সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হন। কিন্তু নির্বাচিত হওয়ার পর বিধানসভার অধিবেশন না চলায় এবং বিভিন্ন জটিলতায় তাঁর শপথগ্রহণ হচ্ছিল না। অবশেষে রাজ্যপাল এবং অধ্যক্ষ টানাপোড়েন শেষে তাঁর শপথগ্রহণ হল বুধবার।

বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সাধারণত বিধায়কদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। তবে রাজ্যপালের অনুমতিতে শপথবাক্য পাঠ করাতে পারেন স্পিকার। সংবিধানের সেই নিয়ম মেনে রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস (CV Ananda Bose) বিধানসভার অধ‌্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) উপরই বায়রনের শপথের দায়িত্ব ছেড়েছেন। চিঠি পাঠিয়ে রাজ্যপাল লিখেছেন, ‘সংবিধানের ১৮৮ ধারা অনুযায়ী বিধানসভার অধ‌্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উপরই আমি দায়িত্ব দিচ্ছি। তিনিই সাগরদিঘি বিধানসভা থেকে জয়ী বায়রন বিশ্বাসকে শপথবাক‌্য পাঠ করাবেন।’ সেই চিঠি মঙ্গলবার বিধানসভায় পৌঁছনোর পর বুধবার কংগ্রেসের একমাত্র বিধায়ককে শপথবাক্য পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে এলেন কুপার সহ ৩ খেলোয়াড়

বাজার খুলতেই শেয়ার বাজারে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

মিয়ামি বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনা, বিধ্বস্ত অ্যামাজনের পণ্যবাহী বিমান, নিহত ৫

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

মিলনমেলা প্রাঙ্গনে আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের