টাকা নিয়েছিলেন শুভেন্দু? জেলেই সুদীপ্তকে জেরা শুরু কাঁথি পুলিশের

সারদার ফাইল উধাও হওয়ার ঘটনায় সারদা কর্তা সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করতে প্রেসিডেন্সি জেলে পৌঁছল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশেরপ্রতিনিধিদল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল উধাও হওয়ার ঘটনায় সারদা কর্তা সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করতে প্রেসিডেন্সি জেলে পৌঁছল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের একটি প্রতিনিধিদল। রবিবার বেলা পৌনে ১২টা নাগাদ প্রেসিডেন্সি জেলে পৌঁছন পুলিশের ৫ জনের ওই দলটি। ইতিমধ্যে প্রেসিডেন্সি জেলে সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছেন তদন্তকারীরা।

সারদার টাকা শুভেন্দু অধিকারী নিয়েছেন বলে আগেই দাবি করেছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। তাঁর আরও অভিযোগ, বহুতল নির্মাণের জন্য কাঁথি পুরসভায় ৫০ লাখ টাকা জমা করেছিলেন তিনি। লেবার হাট তৈরি করার জন্য কয়েক লাখ টাকা খরচ করেছিলেন বলেও জানান সুদীপ্ত সেন। এরপরও বহুতলের প্ল্যান পাশ করাননি শুভেন্দু অধিকারী। সুদীপ্ত সেনের দাবি, ‘শুভেন্দু অধিকারী অনেকভাবে টাকা তুলেছে। কন্টাইতে (কাঁথি) আমাদের একটা হাইরাইজ (বহুতল) করার জন্য কাঁথি পুরসভায় ৫০ লক্ষ টাকা জমা করেছিলাম। সমস্ত কাজকর্ম করালেন। লেবার হাটের কাজ যখন শেষ করলাম তারপরেও তিনি আমাদের প্ল্যান পাশ করাননি।’ সারদা কর্তার আরও দাবি, ‘আগেও ৯০ লক্ষ টাকা নিয়েছিলেন। কন্টাই পুরসভায় টাকা জমা করেছিলাম।’

সুদীপ্ত সেনের আরও দাবি, শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীও টাকা নিয়েছিলেন। কিন্তু সারদার সেই সব প্রকল্প সংক্রান্ত কোনও ফাইল পুরসভায় এখন নেই বলে জানান কাঁথি পুরসভার (Contai Municipality) বর্তমান পুরপ্রধান সুবল মান্না। ২০১১ এবং ২০১২ সালে নির্মাণ সংক্রান্ত কিছু ফাইল চুরি হয়ে গিয়েছে কাঁথি পুরসভা থেকে। তার মধ্যে সারদার ওই ফাইলগুলিও ছিল। এর আগে ফাইল চুরি সংক্রান্ত মামলায় কাঁথি পুরসভার ইঞ্জিনিয়ার দিলীপ চুয়ানকে গ্রেফতার করে পুলিশ। দিলীপ চুয়ান শুভেন্দু ঘনিষ্ঠ। এই গোটা বিষয়টি নিয়ে রবিবার সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করতে প্রেসিডেন্সি জেলে পৌঁছন পুর্ব মেদিনীপুর জেলা পুলিশের তদন্তকারী দলটি।

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

চুক্তিপত্র পাঠানো হয়েছে, ইস্টবেঙ্গলের নতুন কোচের আসনে মোহনবাগানের প্রাক্তন হাবাস!

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র