রাজ্যের কেনা ইভিএমেই পুরভোট হবে হাওড়া ও কলকাতায়

কানাঘুষো শোনা যাচ্ছিল ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের মতই ব্যালটে ভোট হতে পারে, পুরভোটে ভোট করাতে অনীহা সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: কানাঘুষো থাকলেও পুরভোটে ব্যালটকে এবারে না বলে দিল রাজ্য সরকার। নিজেদের কেনা ইভিএম দিয়েই পুরভোট করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কানাঘুষো শোনা যাচ্ছিল ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের মতই ব্যালটে ভোট হতে পারে, পুরভোটে ভোট করাতে অনীহা সরকারের। কিন্তু সেই পথে না হেঁটে পুরভোটে ইভিএমকেই ভোটগ্রহণের অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাজ্য সরকার। রাজ্যের কেনা ইভিএম মেশিনগুলো এম-১ ও এম-২ নামে পরিচিত। আগে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই ধরনের ইভিএম ব্যবহার করলেও, এখন আর ব্যবহার করে না। এখন তারা এম-৩ ইভিএম ব্যবহার করে। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন সেই এম-১ মেশিন ব্যবহার করে, আর তাতেই হবে পুরভোট।

১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়াতে পুরভোট ধরেই চলছে মেশিন পরীক্ষার কাজ। যদিও আইনে জটে কার্যত ওইদিনে দুই শহরে পুরভোট অসম্ভব। তবুও আগেভাগে নিজেদের কাজ এগিয়ে রাখছে রাজ্য নির্বাচন কমিশন। তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অত্যাধুনিক মেশিন থাকায় ভিভিপ্যাট ব্যবহার করা হয়। কিন্তু রাজ্যের ব্যবহার করা ইভিএমে ভিভিপ্যাটে লাগানো যাবে না, তাই পুরভোটে থাকছে না ভিভিপ্যাট। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ও ইলেকট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া নামে দু’টি সংস্থা মূলত ইভিএম বানায়। তাদের থেকেই বিভিন্ন রাজ্যের নির্বাচন কমিশন কেনে ইভিএম। তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এখন উন্নতমানের মেশিন ব্যবহার করে।

রাজ্যে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, কলকাতা ও হাওড়া পুরসভায় ভোটগ্রহণ হবে। কলকাতার ১৪৪টি ওয়ার্ডে মোট বুথ রয়েছে ৪,৭০০। এর জন্য ৭,৩০০ ইভিএম ব্যবহার করা হবে। আর হাওড়ার ৫০টি ওয়ার্ড যেহেতু বালি আলাদা পুরসভা হচ্ছে ফের তাই, ১২১৩টি বুথের জন্য ব্যবহার করা হবে ২,৫০০ ইভিএম।

১৭ সেপ্টেম্বর কন্যারাশিতে গমন সূর্যের, ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির জাতকদের

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল