মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি কাণ্ডে তন্ময়ের সাসপেনশন তুলল সিপিএম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি করে কাণ্ডে শুক্রবারই জামিন হয়েছে সন্দীপ ঘোষের। এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই  তন্ময় ভট্টাচার্যের ওপর থেকে  সাসপেনশন তুলে নিল সিপিএম। মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির  অভিযোগ উঠেছিল প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। আর সেই অভিযোগের প্রেক্ষিতেই সিপিএমের তরফ থেকে তড়িঘড়ি সাসপেন্ড করা হয়েছিল উত্তর দমদমের প্রাক্তন বিধায়ককে ।

 তন্ময়ের সাসপেনশন তুলে নেওয়ার কথা জানিয়ে সিপিএমের  উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী বলেছেন, ‘কমরেড তন্ময় ভট্টাচার্যকে তদন্ত সাপেক্ষে যে সাসপেন্ড করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ এখন থেকে কমরেড তন্ময় ভট্টাচার্য পার্টির স্বাভাবিক কাজকর্মে অংশগ্রহণ করবেন।’ সূত্রের খবর, সিপিআইএমের উত্তর ২৪ পরগনার জেলা গ্রুপে এই মেসেজ পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মেসেজের স্ক্রিনশট বাইরে এসেছে।  আর তা নিয়ে শুরু হয়েছে এবার নতুন করে চর্চা।

তন্ময়ের সাসপেনশন উঠতেই সামনে আসছে বেশ কিছু প্রশ্ন। সাংবাদিক বৈঠক করে সাসপেন্ড করা হয়েছিল তাঁকে। কিন্তু তন্ময়কে কেন চুপিচুপি সাসপেনশন প্রত্যাহার করা হল? তবে এই নিয়ে সিপিএমের শীর্ষ নেতাদের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর তন্ময়ের বিরুদ্ধে প্রকাশ্যে এক মহিলা সাংবাদিক অভিযোগ তুলেছিল। ফেসবুক লাইভে পোস্ট করে মহিলা সাংবাদিক জানিয়েছিলেন সাক্ষাৎকার নেওয়ার সময়ে তন্ময় তাঁর ‘কোলে বসে পড়েন’। ওই দিন বিকেলেই সিপিএমের তরফে রাজ্য সম্পাদক সেলিম জানিয়ে দেন, দল তন্ময়কে সাসপেন্ড করছে। এরপরেই এদিন কার্যত গোপনেই তাঁর ওপর থেকে সাসপেনশন তুলে নিল দল।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়