‘ক্রিমিন্যালকে ক্রিমিন্যাল হিসেবে ট্রিট করতে হবে’, চিংড়িঘাটায় বার্তা সুজিতের

চিংড়িঘাটার খুনের ঘটনা নিয়ে এবার কড়া বার্তা দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। সাফ জানালেন, ক্রিমিন্যালকে ক্রিমিন্যাল হিসেবেই ট্রিট করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জগদ্ধাত্রী পুজোর ভাসানে তীব্রস্বরে সাউন্ড বক্সে গান বাজানো নিয়ে শনিবার রাত দেড়টা নাগাদ কলকাতার(Kolkata) চিংড়িঘাটা(Chingrighata) এলাকার শান্তিনগরে(Shantinagar) বচসা বেঁধেছিল স্থানীয় বাসিন্দা তথা দুষ্কৃতী বিট্টু সর্দারের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের। সেই বচসা থামাতে গিয়ে বিট্টুর রোষের মুখ পড়েন এলাকারই অপর এক বাসিন্দা সাহেব আলি সর্দার। বিট্টু শুধু তাঁকে বেধড়ক মারধরই করেনি, তাঁর গলায় কাঁচিও ঢুকিয়ে দেয়। কাঁচির কোপে আরও এক জনের আঘাত লাগে। দুইজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা সাহেবকে মৃত বলে ঘোষণা করেন। সেই ঘটনার রোষে রবিবার সকালে চিংড়িঘাটা এলাকাতেই ক্ষুব্ধ জনতার হাতে ধরা পড়ে যায় বিট্টু। তাকে বেধড়ক মারধর করা হয়। সেই ঘটনা নিয়েই এবার কড়া বার্তা দিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু(Sujit Basu)।

চিংড়িঘাটায় যুবক খুনের(Murder) ঘটনায় এদিন কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। বিশেষ করে শান্তিনগরের বাসন্তী কলোনিতে(Basanti Colony) বিট্টুর বাড়িও ভাঙচুর করেন ক্ষিপ্ত জনতা। ঘটনার খবর পেয়েই বাসন্তী কলোনিতে যান দমকল মন্ত্রী। স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। স্থানীয়ের দাবি, বিনা কারণে নিরাপরাধ একটা ছেলের জীবন চলে গেল। বিট্টুর ফাঁসি চাই। অনেক চেষ্টা করে সুজিত বিক্ষোভকারীদের শান্ত করেন। মন্ত্রীকে কাছে কান্নায় ভেঙে পড়েন নিহতের পরিবারের লোকজন। পরে সুজিত সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ প্রশাসনকে কার্যত কড়া বার্তা দেন। তিনি সাফ জানান, অপরাধীকে অপরাধীর মতোই বিচার করতে হবে। এদিনের ঘটনায় সব থেকে বেশি অস্বস্তিতে পড়তে হয়েছে পুলিশকেই। কেননা শনিবারের মাঝরাতে খুনের ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিল বিট্টু। পুলিশ তাকে খুঁজেই পায়নি। অথচ এদিন সকালেই সে ফের বহাল তবিয়তে পুলিশের সামনে দিয়েই ঘোরাফেরা শুরু করেছিল। পুলিশ তখনও তাকে ধরেনি। পরে উন্মত্ত জনতার মারধরের সময় পুলিশ তাকে উদ্ধার করে।

এদিন সুজিত সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘এমন নৃশংস ঘটনা বাসন্তী কলোনিতে এর আগে কোনওদিন হয়নি। এই প্রথম ঘটল। এতগুলো পুজো হয়েছে, ইদ হয়েছে। কিছু হয়নি। শেষবেলাতে যা হল তা অত্যন্ত নিন্দনীয়। মাইক বাজানোকে কেন্দ্র করেই এমন ঘটনা। কিন্তু যে নৃশংস ভাবে ছেলেটিকে খুন করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় বিষয়। সকালেই সিপির সঙ্গে আমার কথা হয়েছে। তাঁকে বলেছি যে কোনও প্রকারে ছেলেটাকে ধরতে হবে। ক্রিমিন্যালকে ক্রিমিন্যাল হিসেবে ট্রিট করতে হবে। এতবড় বাসন্তী কলোনি, এখানে এত মানুষ বাস করে। শান্তিপূর্ণ এলাকা। একটা পরিবারের একমাত্র ছেলে। তার মায়ের কোল খালি হয়ে গেল। পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। তাঁদের সঙ্গে আমরা থাকব। আসামী ইতিমধ্যেই ধরা পড়েছে। তার যাতে চরম শাস্তি হয় সেটা পুলিসকে আমরা বলব। সকালেই আমি এলাকায় ফোন করে বলেছি, আপনারা শান্ত থাকুন। আমি আসব। অভিযুক্তের পরিবারটিকেও নিয়ে এলাকায় আপত্তি রয়েছে। এনিয়ে পুলিশকে যা বলার বলব। আমি শুনেছি, অভিযুক্ত ড্রাগ অ্যাডিকটেড। জেল থেকেও ছাড়া পেয়ছিল কিছুদিন আগে। একটা লোকের জন্যা গোটা পাড়ার সমস্যা হতে দেওয়া যায় না।’     

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা