Shiv Linga
Maha Shivratri

এই মুহূর্তে

আনন্দপুর অগ্নিকাণ্ডে উদ্ধার হওয়া ২১ জনের দেহাংশ শনাক্তকরণে DNA ম্যাপিংয়ের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি:   আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ২১ জনের।   ঘটনাস্থল থেকে উদ্ধার করা ২১টি দেহাংশ শনাক্ত করতে আজ বৃহস্পতিবারই শুরু হতে পারে। DNA ম্যাপিং ।  প্রশাসনের তরফে জানানো হচ্ছে মৃতদের নাম-পরিচয় জানতে এই প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহগুলি পুড়ে এমন অবস্থা হয়ে গিয়েছে যে দেখে শনাক্ত করার উপায় একেবারেই নেই। তাই ডিএনএ ম্যাপিংই একমাত্র ভরসা। উদ্ধার হওয়া ২১ টি দেহাংশের মধ্যে একটি আধপোড়া দেহ রয়েছে এবং বাকি ২০ টি কঙ্কাল। রবিবার আগুন লাগার পর ২৮ জনের পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছিল। ঘটনাস্থলে সোমবার থেকেই আতঙ্ক আর উৎকণ্ঠা নিতে দাঁড়িয়ে রয়েছে নিখোঁজ পরিবারের সদস্যরা। এখনও বাতাসে ভেসে আসছে পোড়া গন্ধ। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সেই কারণে দুর্ঘটনাস্থলে বুধবার মধ্যরাত থেকে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (IPC-র ১৪৪) ধারা জারি হয়েছে। 

আরও পড়ুন: ফালাকাটার রাস্তায় ওটা কার ছায়া? রাতের অন্ধকারে চারপেয়ে মূর্তির গর্জন শুনে ঘুম উড়ল সবার

যাদের দেহাংশ উদ্ধার হয়েছে তাঁদের নাম পরিচয় কিছুই নিশ্চিত করা যায়নি। প্রশাসন সূত্রে  জানা গিয়েছে, যে  গোডাউনে আগুন লেগেছে সেখানে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক, ময়না এবং পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার অনেকে কাজ করতেন। রাতে সেখানে থাকতেন। সেই দিন রাতেও সেখানেই ছিলেন। আগুন লাগার পর কেউ আর বাইরে বের হতে পারেননি। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ডেকোরেটর্সের গোডাউনের মালিক গঙ্গাধর দাসকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত চলছে। এখনও বেশ কিছুজন নিখোঁজ বলেও জানা গিয়েছে। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SIR: শুনানির নোটিশ পেয়েও হাজির হননি প্রায় পাঁচ লক্ষ ভোটার

রাত এবং ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভব হবে, বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রা

রাজ্য জুড়ে মেগা ক্যাম্প, একসঙ্গে যুবসাথী-লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পে আবেদনের সুযোগ

ভালোবাসা বিভেদ ঘোচায়, প্রেমদিবসে বার্তা মুখ্যমন্ত্রীর

বেকার যুবকদের ভরসা ‘যুবসাথী’, কীভাবে আবেদন করবেন ? রইল একাধিক তথ্য

লিখিত পরীক্ষার আগেই বড় ধাক্কা, গ্রুপ C-D নিয়োগে ৫৪৪ প্রার্থীর আবেদন বাতিল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ