এসপি সিংকে সরিয়ে শিয়ালদার নতুন ডিআরএম করা হল দীপক নিগমকে

২০২০ সালের জুলাই মাসের ৭ তারিখ থেকে এই পদে ছিলেন শৈলেন্দ্র প্রতাপ সিং

Share:

নিজস্ব প্রতিনিধি: সরিয়ে দেওয়া হল শিয়ালদার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (Divisional Railway Manager) শৈলেন্দ্র প্রতাপ সিংকে (Sheelendra Pratap Singh)। বদলে তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল দীপক নিগমকে (Deepak Nigam)। মঙ্গলবার রেলওয়ে বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে দীপক নিগম (Deepak Nigam) বর্তমানে নর্থ সেন্ট্রাল রেলওয়েতে কর্মরত। শৈলেন্দ্র প্রতাপ সিং ২০২০ সালের জুলাই মাসের ৭ তারিখে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের নতুন বিভাগীয় রেলওয়ে ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ভারতীয় রেলওয়ে সার্ভিস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ১৯৮৯ ব্যাচের অফিসার এসপি সিং আইআইটি-দিল্লি থেকে এম টেক করেন।

উল্লেখ্য রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হলেন বিভাগের প্রশাসনিক প্রধান। প্রতিদিনের ট্রেন পরিচালনা থেকে শুরু করে ট্র্যাক, লোকোমোটিভ, কোচ, ওয়াগন, স্টেশন বিল্ডিং-সহ রেল ডিভিশনের আওতায় থাকা অন্যান্য স্থায়ী সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সামলাতে হয় ডিআরএমকে। ডিভিশনের সামগ্রিক কর্মকাণ্ডে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে সহায়তা করেন অতিরিক্ত বিভাগীয় রেলওয়ে ম্যানেজার, অপারেটিং, নিরাপত্তা, বৈদ্যুতিক, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিগন্যালিং, টেলিকম, নিরাপত্তা, চিকিৎসা এবং অ্যাকাউন্টস বিভাগের কর্মকর্তারা।

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’