ব্লেড হাতে নিয়ে প্রধান শিক্ষিকাকে হুমকি ছাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছাত্রী এবং শিক্ষিকাদের সম্পর্ক সর্বদা সুমধুর। তবে মহানগরে এক নজিরবিহীন ঘটনা ঘটলো  দক্ষিণেশ্বরের সারদা বালিকা উচ্চ বিদ্যালয়ে। দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন সারদা বালিকা বিদ্যালয়ের ৬ জন ছাত্রীকে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এমন একটি নির্দেশিকা জারি করে স্কুল কর্তৃপক্ষ। কারণ হিসেবে উল্লেখ করা হয়,এদের স্কুলে উপস্থিতি একেবারেই কম। নিয়মিত স্কুলে আসতো না। অপরদিকে পরীক্ষায় বসতে না দেওয়া ছাত্রীদের অভিযোগ ইচ্ছাকৃতভাবে প্রধান শিক্ষিকা তাদের আটকে দিয়েছে বসতে দিচ্ছে না পরীক্ষায়।

তাদের পরীক্ষায় বসতে দিতে হবে এমন দাবি নিয়ে একেবারে দলবল নিয়ে চড়াও হয় পড়ুয়ারা । প্রধান শিক্ষিকার সামনে ব্লেড বার করে হাতের শিরা কাটার হুমকি পর্যন্ত দিতে থাকে৷ প্রধান শিক্ষিকাকে ‘অসভ্য’ সম্বোধন করে শাসাতে থাকে ছাত্রী । এরপরই অভিভাবকরা স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখায়। ক্যামেরা দেখেই বেপাত্তা অভিভাবক ও বিক্ষোভরত ছাত্রীরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।

তা নিয়ে শুরু হয়েছে সমালোচনার ঝড় । তবে এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ কোন মুখ খুলতে চাইনি। এদিন অভিভাবক এবং ছাত্রীদের সঙ্গে কথা বলবেন স্কুল কর্তৃপক্ষ এমনটাই জানাচ্ছেন অভিভাবকরা। এই স্কুলটি কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্রের বিধানসভা কেন্দ্রে অবস্থিত।  তবে এই ঘটনা নিয়ে শাসক দলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের