নিজের ধর্ম পালনে অন্যের কোনও অসুবিধা নয়, সতর্ক করলেন ডিজি

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মাচরণের ক্ষেত্রে কারুর যাতে কোনও অসুবিধা না হয়, সে বিষয়ে নজর রাখতে নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি(DG) রাজীব কুমার। বুধবার একই দিনে অনুষ্ঠিত হতে চলেছে উল্টোরথ এবং মহরম। সে উপলক্ষে কারুর যাতে কোথাও কোনও অসুবিধা না হয়, সে ব্যাপারে নজর রাখার জন্য রাজ্য প্রশাসনের তরফে অনুরোধ জানিয়েছেন ডিজি রাজীব কুমার(Rajeev Kumar)।একই সঙ্গে কেউ যাতে কোথাও আইন নিজের হাতে না তুলে নেন, তাও নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি।

তিনি বলেছেন, কোথাও যদি গন্ডগোলের সামান্যতম খবর কারুর কাছে থাকে, তা জানানোর জন্য বা শেয়ার করার জন্য অনুরোধ করা হয়েছে। ডিজির কথায়, নিজের নিজের ধর্ম পালনের অধিকার সবার রয়েছে, কিন্তু তা কখনও অন্যের অসুবিধা করে নয়। এমন কোনও ঘটনার ইঙ্গিত পেলে কঠোরতম ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।উল্লেখ্য, গত বছর এই সময়ে কিছু বিক্ষিপ্ত ঘটনার খবর এসেছিল। তার প্রেক্ষিতে রাজ্য প্রশাসন আগাম সতর্ক রয়েছে বলেছেন জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে,মহরম(Maharam) ও উল্টোরথ সহ বিভিন্ন উৎসবে সবাই পালন করুন, কিন্তু অন্যের সমস্যা বা অসুবিধা যেন না হয়, সেটা খেয়াল রাখবেন।

পুলিশ, প্রশাসন সব রকম ভাবে প্রস্তুতি সেরে রেখেছে।আমাদের যে স্লোগান ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এটা মাথায় রেখে সবাই উৎসব পালন করুন।কাউকে আইন হাতে নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না।দক্ষিণ ২৪ পরগনায় যে সুরঙ্গের খোঁজ পাওয়া গেছে সেটা নিয়ে উত্তেজনা ছড়ানোর প্রয়োজন নেই, তেমনি আমরা এই বিষয়টিকে ছোটো করেও দেখছি না। জানান রাজ্য পুলিশের ডিজি।মনোজ ভার্মাএডিজি আইনশৃঙ্খলা বলেন,(কুলতলির বিষয়ে) এটা একরকম চিটিং রেকেট। কতবড় বিষয় সেটা এখন‌ই বলা সম্ভব নয়, আমরা তদন্ত করে দেখছি।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের