ভোলবদল! লোক ঠকানোর কৌশল বদলাচ্ছে প্রতারকরা, ডিজিটাল অ্যারেস্ট এখন অনলাইন জেরা

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতিমুহূর্তে নিজেদের চাল বদল করছে প্রতারকরা। একেক সময়ে একেক ভাবে সাধারণ মানুষের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। সামান্য অসতর্কতা, অসহায়তার সুযোগ নিয়েই সমস্ত তথ্য হাতিয়ে সর্বস্বান্ত করে দিচ্ছে সাধারণ মানুষকে। প্রতিদিনই নিজেদেরকে নতুন নতুন করে সাজিয়ে মানুষের সামনে উপস্থাপন করছে প্রতারকরা। মানুষও বুঝতে না পেরে তাদের পাতা ফাঁদে পা দিচ্ছে। মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে সর্বসান্ত।

ডিজিটাল অ্যারেস্ট শব্দটির সঙ্গে বেশ কিছুদিন ধরে আমরা পরিচিত। বৃদ্ধ মানুষদের মূলত টার্গেট করে তাদের সর্বস্ব লুঠ করছিল প্রতারকরা। শুধু বৃদ্ধ মানুষই নন, যুব সমাজকেও নিশানা বানিয়েছে তারা। এবার তারাই নতুন সাজে হাজির হয়েছে সাধারণ মানুষের সামনে। কখনো যদি কেউ ফোন করে গম্ভীর গলায় বলে, বাংলাদেশের ওয়েবসাইট এবং একাউন্টে আপনার সন্দেহজনক ঘোরাফেরা দেখা দিয়েছে। দেশের গোপন তথ্য আপনার মাধ্যমেই চলে গিয়েছে বাংলাদেশের কাছে। এই বিষয়ে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে মানুষ ভয় পেতে বাধ্য। অনেকেই মনে করতে পারেন, গুরুতরক ঘটনায় ফেঁসে গিয়েছেন তারা। কিন্তু পুরোটাই আসলে ভুয়ো। আপনার এই অসহায়তার সুযোগ নিয়ে প্রতারকরা হাতিয়ে নিতে চাইছে সমস্ত তথ্য। তাই ডিজিটাল অ্যারেস্ট গোল বদলে এসেছে অনলাইন জেরা।

সাইবার সেল বা পুলিশের পক্ষ থেকে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা চলেছে। বারংবার এই জিনিসটি মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করায় কিছুটা কাজে এসেছে। মানুষ এখন অনেকটাই সচেতন হয়েছে। তাই লোক ঠকানোর কৌশল বদলাচ্ছে প্রতারকরা। কলকাতা পুলিশের সাইবার থানা সহ একাধিক ডিভিশনের সাইবার সেলে অনলাইন জেরার কথা বলে প্রতারণার বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। ন’টি অভিযোগ সামনে এসেছে। প্রতারকদের এই নয়া কৌশলকে আটকাতে সোশ্যাল মিডিয়ায় সচেতনতা প্রচার শুরু করেছে পুলিশ।

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ