তথার টুইটে প্রতিক্রিয়া দিলুর! বঙ্গ বিজেপি যেন মেছোবাজার

রবি রাতে টুইট করেছেন তথাগত রায়। সেই টুইটের বিষয়বস্তু লকেট ও দিলীপের তরজা। সোম সকালে আবার সেই তরজাকে আরও এগিয়ে দিলেন দিলীপ নিজেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক ভোটে গোহারান হার। আর তার জেরেই এখন বঙ্গ বিজেপিতে শুরু হয়ে গিয়েছে, ‘তু তু ম্যায় ম্যায়’। মানে পাতি বাংলার কাদা ছোঁড়াছুঁড়ি। রুদ্ধাদ্বার বৈঠকে দলের কে কী বলছেন, কী ক্ষোভ জানাচ্ছেন, কী অভিযোগ করছেন, তা সবই চলে আসছে মিডিয়ার হাতে খোলাবাজারে। কার্যত কোনও কিছুরই আর কোনও রাখঢাক থাকছে না। এর পাশাপাশি তো রয়েছে সোশ্যাল মিডিয়ায় নেতাদের হরেক মন্তব্য, সেই সব মন্তব্য নিয়েও চলছে পাল্টা বিবৃতি। সব মিলিয়ে বঙ্গ বিজেপি(BJP) এখন হ য ব র ল’র দেশ। রবি রাতে টুইট(Tweet) করেছেন তথাগত রায়(Tathagata Roy)। সেই টুইটের বিষয়বস্তু লকেট ও দিলীপের তরজা। সোম সকালে আবার সেই তরজাকে আরও এগিয়ে দিলেন দিলীপ নিজেই।

সাম্প্রতিক কালে রাজ্যে হয়ে যাওয়া পুরনির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপি। নিজেদের শক্তপোক্ত ঘাঁটিগুলিতেও তাঁরা মুখ থুবড়ে পড়েছে। ৬০ এর বেশি পুরসভায় খাতায় খুলতে পারেনি বিজেপি। সেই কারনেই লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee) একহাত নিয়েছেন বঙ্গ বিজেপির নেতৃত্বকে। দলের নেতৃত্বকে আত্মসমীক্ষা করার ডাক যেমন দিয়েছেন তেমনি দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগও করেছেন। সেই অভিযোগের জেরে দিলীপ(Dilip Ghosh) আবার পাল্টা আক্রমণ শানিয়েছেন লকেটকে। তিনি প্রশ্ন তুলেছেন, যিনি নিজেই ভোটের সময় রাজ্যে ছিলেন না, তাঁর মুখে আত্মসমালোচনা বা আত্মসমীক্ষার পরামর্শ মানায় না। কিন্তু দিলীপের সেই বক্তব্যকে হাতিয়ার করেই রবিবার রাতে টুইট করেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। তিনি টুইটে লেখেন, ‘আত্মসমীক্ষা মানে দলগত, ব্যক্তিগত নয়। তা না হলে তো বাড়ির বাথরুমে বসেই করা যায়, বৈঠক ডাকবার দরকার হয় না। দল কি ভুল করেছে, কার নেতৃত্বে, কি ভাবে সেটা শুধরানো যাবে, সেটাই দেখতে হবে, কে কত কিলোমিটার চক্কর মেরেছে তা নয়। কিন্তু এসব বুঝতে হলে একটু শিক্ষাদীক্ষা দরকার।’

তথাগত তাঁর সেই টুইটে ট্যাগ করেন লকেট চট্টোপাধ্যায়কেও। তা দেখেই অনেকে মনে করছেন লকেটের বক্তব্যকে কার্যত সমর্থন জানালেন তথাগত, সেই সঙ্গে আক্রমণ শানলেন দিলীপ সহ বঙ্গ বিজেপির নেতৃত্বকে। এই টুইটের জবাবে এদিন দিলীপও প্রতিক্রিয়া দিয়েছেন। সোমবার সকালে নিউটাউনের ইকোপার্কে মর্নিংওয়াকে গিয়ে তিনি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে জানান, ‘জানি না কাকে কী বলেছেন। আমি এসব বুঝি না। উনিই ভাল বলতে পারবেন। তবে যারা দলটাকে দাঁড় করিয়েছেন, তাঁদের সমস্ত কিছু নিয়েই চিন্তাভাবনা রয়েছে। ভোটের ফল হোক বা যা কিছু তারা চিন্তাভাবনা করছেন। তাঁরা জানেন কীভাবে দল দাঁড় করাতে হয়, আবারও তা করবেন। ভরসা রাখা উচিৎ।’

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর