শশী পাঁজার বাড়িতে হামলায় খুশি দিলীপ ঘোষ, আনন্দে বাড়তি মিষ্টি খেয়েছেন বলে স্বীকার

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার ব্রিগেডের ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার দিনেই গিরিশ পার্কে শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ আনা হয়েছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এবার রাজ্যের মহিলা মন্ত্রীকে ‘ড্রামা কুইন’ বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রবিবার তিনি বলেন, বিজেপি বদলে গিয়েছে। বিজেপি কর্মীরা তৈরি হয়ে রয়েছে। এরপরে ব্যান্ডেজ মাথায় নয়, অনেক জায়গায় পড়বে। শশী পাঁজার উপর হামলায় খুশি হয়েছেন দিলীপ ঘোষ। আনন্দে বাড়তি মিষ্টি খেয়েছেন বলে স্বীকার করলেন তিনি।

তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, যদি শশী পাঁজার বাড়িতে আক্রমণ হয়, তাহলে কালীঘাট সহ অনেক জায়গাতেই হামলা হতে পারে। প্রধানমন্ত্রীর সভার পরেই এই ধরনের মন্তব্য রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে। সরাসরি হামলার হঁশিয়ারি দিচ্ছেন তিনি। মন্ত্রীর বাড়িতে হামলা প্রসঙ্গে তিনি বলেছেন, হামলা চলবে। পুলিশকেও আক্রান্ত হতে হবে। শশী পাঁজা শনিবার নাটক করছিলেন। আক্রান্ত হতে দেখে তিনি খুব আনন্দ পেয়েছেন বলেও জানালেন। আনন্দে ২টো মিষ্টিও খেয়েছেন।

পাশাপাশি তিনি বলেছেন, দলের যখন দরকার হয়, তখন ডাক আসে। ডাক পেলেই তিনি যান। দল এবার ডেকেছে ,তাই তিনি গিয়েছেন। সব স্থানীয় নেতৃত্বকে ডাকা হয়েছে। সবাই গিয়েছে, তিনিও গিয়েছেন। অনেকদিন পরে দেখা হওয়ার কারণে মঞ্চে আলাদা করে বিশেষ কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রাতঃভ্রমণে এসে বললেন দিলীপ ঘোষ। ২০১৯ সালে ২২ শতাংশ সিপিএম -কংগ্রেসের মিলিত ভোট বিজেপিতে এসেছিল। সিপিএমের নেতৃত্ব ও ক্যাডাররা জানে, তাঁদের কারও পক্ষে তৃণমূলকে সরানো সম্ভব নয়। তাই তাঁরা বিজেপিতে এসেছেন। 

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের

আইফোনের বদলে পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের