বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হতে না পেরে ক্ষোভ উগরে দিলেন দিলীপ-পত্নী রিঙ্কু

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ হতেই অশান্তির ধিকিধিকি আগুন দাবানল হয়ে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় ঘোষিত প্রার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে চলেছেন বিজেপির নিচুতলার নেতা-কর্মীরা। এমনকি শুক্রবার (২০ মার্চ) সল্টলেকের রাজ্য সদর দফতরেও বেলেঘাটার দলীয় প্রার্থীকে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন পদ্ম শিবিরের কর্মীরা। এবার বিক্ষুদ্ধদের তালিকায় নাম লেখালেন বঙ্গ বিজেপির প্রাক্তন মুখিয়া দিলীপ ঘোষের ঘরণী রিঙ্কু মজুমদারও। নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহের পরিবারের একাধিক সদস্যদের দলের টিকিট পাওয়া নিয়েও প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আর দিলীপ পত্নীর এমন বিদ্রোহে কার্যত আস্বস্তিতে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

বিধানসভার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ইচ্ছুকদের কাছ থেকে আবেদনপত্র জমা নিয়েছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। দলের হয়ে বিধানসভায় লড়ার ইচ্ছেপ্রকাশ করে আবেদন করেছিলেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারও। রাজারহাট-নিউটাউন আসনে প্রার্থী হতে চেয়ে বিজেপি নেতৃত্বের কাছে নিজের জীবনপঞ্জী জমাও দিয়েছিলেন। যদিও ভাগ্যে শিঁকে ছেড়েনি। প্রথম দু’দফায় মোট ২৫৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে পদ্ম শিবির। তাতে বঙ্গ বিজেপির প্রাক্তন মুখিয়া দিলীপ ঘোষের নাম থাকলেও তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারের ঠাঁই হয়নি। আর তাতেই গোঁসা হয়েছে দিলীপ ঘরণীর।

শুক্রবার (২০ মার্চ) ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘রাজারহাট-নিউটাউনে দল যাকে প্রার্থী (পড়ুন পীযূষ কানোরিয়া) করেছে তিনি আর্থিক অনিয়মে জড়িত। আমাকে টিকিট না দেওয়া উচিত হয়নি। আমি দিলীপ ঘোষের আগে থেকে বিজেপি সংগঠনের সঙ্গে যুক্ত।’ একই পরিবারকে থেকে দুজনকে প্রার্থী না করার রীতি মানতে গিয়েই তাঁকে টিকিট দেওয়া হয়নি বলে বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে যুক্তি দেওয়া হয়েছে। ওই যুক্তি মানতে পারেননি দিলীপ পত্নী। তাঁর কথায়, ‘আমাকে যুক্তি দেখানো হয়েছিল, একই পরিবার থেকে একাধিক সদস্যকে প্রার্থী করা হবে না। কিন্তু তা হয়েছে। অধিকারী পরিবার, সিংহ পরিবারের একাধিক ব্যক্তি টিকিট পেয়েছেন।’

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত দুই, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?