লক্ষ্মীর ভান্ডার নিয়ে আলোচনা রাজ্য কমিটিতে, সিপিএমের স্নায়ুর চাপ কেন বাড়ল?

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি ও নতুন প্রকল্প যুবসাথীর ঘোষণা করে মাস্টারস্ট্রোক দিয়েছে তৃণমূল। এতেই কি চাপে পড়ে গিয়েছে সিপিএম? রাজ্য কমিটির বৈঠকের আলোচনাতেও এখন উঠে এসেছে লক্ষ্মীর ভান্ডার ও যুব সাথী। রাজ্য বাজেটে যেভাবে সাধারণ মানুষকে স্পর্শ করেছেন মুখ্যমন্ত্রী, সেটাই এখন কপালে চিন্তার ভাঁজ বামেদের। তার ওপর বর্তমানে চলছে প্রতীক উর প্রসঙ্গ। তার দল ছাড়া ঘোষণা নিয়েও শোরগোল পড়ে গিয়েছে। রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিনে প্রতীক উরের বিষয়ে তেমন কথা হয়নি। কথা হয়েছে লক্ষীর ভান্ডার নিয়ে।

সূত্রের খবর, সেখানে একাধিক সিপিএম নেতা এক কথায় স্বীকার করে নিয়েছেন, যুব সাথী এবং লক্ষীর ভান্ডারের বরাদ্দ বৃদ্ধি তাদের ওপর চাপ বৃদ্ধি করেছে। এই প্রকল্পগুলো তৃণমূলকে কিছুটা তো এগিয়ে দিয়েছে। তবে এই বিষয়ে তারা পাল্টা কী ভাবছেন সেই বিষয়েই এখনো কিছু জানা যায়নি। শুক্রবার রাজ্য কমিটির বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলন হবে। সেখানেই প্রতীক উর সম্পর্কে যা বলবার বলবেন সেলিম।

যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে একসময় বামেদের কটাক্ষ করতে শোনা গিয়েছিল, আজ তারাই সেই প্রকল্প নিয়ে চিন্তায় ভুগছেন। লক্ষ্মীর ভান্ডার তাঁদের চাপে ফেলে দিয়েছে। সেটাও রাজ্য কমিটির বৈঠকে স্বীকার করতে পিছপা হননি অনেকেই। ভাতার কথা বলে মানুষকে যতই তৃণমূলের বিরুদ্ধে করার চেষ্টা করা হয়েছে, ততই তারা মানুষের কাছে পৌঁছে গিয়েছেন। দলের প্রার্থী নিয়ে ৮০ শতাংশ কথা হয়ে গিয়েছে, বাকি শরিকদের সঙ্গে ২০ শতাংশ কথা রয়েছে। তারপরেই ঠিক হবে প্রার্থী তালিকা। কিন্তু তার আগে আলিমুদ্দিনে দুশ্চিন্তচার মেঘ। প্রতীক উরের দল ছাড়ার পর আরও লাইনে কারা রয়েছেন, সেই নিয়ে চিন্তায় সকলে। 

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য! বুধের ভদ্র রাজযোগে কপাল খুলবে এই ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?