মাধ্যমিক চলাকালীন জেলা সফরে পর্ষদ সভাপতি, পরিদর্শন করবেন পরীক্ষাকেন্দ্র

মাধ্যমিকের দ্বিতীয় দিন শুক্রবার মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) নিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি করা নির্দেশিকা (Order) ঠিক মতো পালিত হচ্ছে কি না তা খতিয়ে দেখতে জেলা সফরে যাচ্ছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিকের দ্বিতীয় দিন শুক্রবার মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন তিনি।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদায় পৌঁছানোর কথা পর্ষদ সভাপতির। সেখানে বেশ কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন তিনি। এরপর মালদা থেকে রামানুজ গঙ্গোপাধ্যায় যাবেন উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। সূত্রের খবর, এই দুই জেলায়ও একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন তিনি। মূলত মাধ্যমিক পরীক্ষা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফে পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বসানো সহ একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে। সেই নির্দেশিকা যথাযথভাবে পালিত হচ্ছে কি না তা সরেজমিনে খতিয়ে দেখতে পর্ষদ সভাপতির এই জেলা সফর। পাশাপাশি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে কী রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও সরেজমিনে দেখতে চান রামানুজ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত পরীক্ষা চলাকালীন পর্ষদের কোনও সভাপতি এই প্রথম জেলায় পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন।

অন্যদিকে বৃহস্পতিবার মাধ্যমিকের প্রথম দিনে হাতির হানায় অর্জুন দাস নামে জলপাইগুড়ির এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সেই ঘটনার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে রাজ্যের বন দফতর। ইতিমধ্যে বক্সা বন দফতরের ভেতরের সব রুট বন্ধ করে দেওয়া হয়েছে। কোনও ভাবে পরীক্ষার্থীদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেই কারণেই এই ব্যবস্থা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্তৃপক্ষ ১৪টি স্কুলকে চিহ্নিত করে সেই সব স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলছে। পাশাপাশি মাইকিং করে সচেতনতা মূলক প্রচারও চালানো হচ্ছে৷ উদ্ধার ও চিকিৎসার গাড়িও তৈরি রাখা হয়েছে৷ পাশাপাশি পড়ুয়াদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য আলাদা করে গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড