কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়ে সমস্যায় পড়লে আর চিন্তা নয়, জেনে নিন সব হেল্পলাইন নম্বরগুলি

Share:

নিজস্ব প্রতিনধি, কলকাতা: আলোর মালায় সেজে উঠেছে কলকাতা। ষষ্ঠী থেকে পুজো শুরু হলেও কলকাতার অলিতে মহালয়ার পর থেকেই উপচে পড়ছে ভিড়। শহর থেকে জেলার মানুষ ভিড় জময়েছেন কলকাতায় পুজো দেখার জন্য। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে ঘিরে কলকাতাকে মুড়িয়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। প্রশাসন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচ দিনের জন্য ট্রাফিক এবং নিরাপত্তা নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে। মানুষের সুবিধার্থে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।

কলকাতাকে এখন চেনা দায়। উপচে পড়ছে ভিড়। এই ভিড়ে মানুষের হতে পারে নানা সমস্যা। সেই সবদিকে নজর রাখছে প্রশাসন। ভিড়ের চাপে কেউ অসুস্থ হলে, হারিয়ে গেলে বা অন্য কোনও প্রয়োজন হলে যাতে কোনও সমস্যা না হয় সেই কারণেই চালু রয়েছে হেল্পলাইন নম্বর। রাস্তায় বের হয়ে যদি কোনও সমস্যায় পড়েন তাহলে কি করবেন এই নিয়ে একেবারেই চিন্তা করবেন না। জেনে নিন কোনও সমস্যায় পড়লে কোথায় কীভাবে সাহায্য চাইবেন…

হেল্পলাইন নম্বর

জরুরি হেল্পলাইন: ১০০
লালবাজার কন্ট্রোল রুম: ২২১৪৩২৩০
ট্রাফিক পুলিশ: ৯৮৩০০১০০০০

শিশু হেল্পলাইন: ১০৯৮
অগ্নিনির্বাপণ: ১০১
অ্যাম্বুলেন্স: ১০২
সিইএসসি: ৯৮৩১০৭৯৬৬৬ / ১৯১২

সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেই কারণে পুজোয় অনেক রাত পর্যন্ত বাস চলার কথা জানিয়েছে প্রশাসন। নিরাপত্তা নিশ্চিত করতে  পুলিশ জানিয়েছে, শহর ও শহরতলিতে ১০,০০০-এর বেশি পুলিশ মোতায়েন থাকবে।  সর্বদা ২৫টি ট্রাফিক গার্ড, ৫০০ পুলিশ পিকেট এবং ২৯টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড (HRFS) সক্রিয় থাকবে। নারীদের নিরাপত্তায় মহিলা উইনার্স দল বড় প্যান্ডেলগুলোতে থাকবে।

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!