রাজ্যের একাধিক স্কুলে অমিল বিজ্ঞানের শিক্ষক, ক্লাস্টার মডেল-র পরামর্শ সংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি : নিয়ম মেনে প্রতিদিন পড়ুয়ারা আসছে স্কুলে। ক্লাসের ঘন্টাও পড়ছে, কিন্তু ক্লাসে নেই শিক্ষক। থাকবেই বা কী করে, সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা রাজ্যে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষকের। ফলে এই বিপুল পরিমাণ শিক্ষকের ঘাটতি তৈরি হয়েছে স্কুলে স্কুলে। সব থেকে বেশি সমস্যায় পড়েছে একাধিক স্কুলের বিজ্ঞান বিভাগগুলো। রাজ্যের একাধিক স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষকদের চাকরি চলে গিয়েছে। ফলে চক-ডাস্টার-চেয়ার-টেবল পড়ে রয়েছে ফাঁকা। এই পরিস্থিতি থেকে সমাধান খুঁজতে একাধিক ফোন আসছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দফতরে। স্কুলগুলোর প্রধানশিক্ষকরা সমস্যা সমাধানে দ্বারস্থ হয়েছে সংসদের।

অস্থায়ী সমাধান হিসেবে সংসদ ক্লাস্টার মডেল-র পরামর্শ দিয়েছে। সংসদ জানিয়েছে,  একই এলাকায় থাকা কয়েকটি স্কুলের বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের একসঙ্গে ক্লাস নেওয়া হোক। এলাকারই একটি নির্দিষ্ট জায়গায় সব পড়ুয়াদের বসানোর জায়গা করা হবে। সেখানেই তাঁদের বিজ্ঞানের বিভিন্ন বিষয় পড়ানো হবে। এবার প্রশ্ন উঠছে, কারা পড়াবেন পড়ুয়াদের? বলা হয়েছে, যে স্কুলে বিজ্ঞানের পর্যাপ্ত শিক্ষক রয়েছেন, তাঁরাই পড়াবেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত শিক্ষক বা যাঁরা স্বেচ্ছাশ্রম দিতে আগ্রহী শিক্ষকরা প্রয়োজনে পড়াবেন।

তারপরেও প্রশ্ন উঠছে, এইভাবে পড়াশোনার গুণগতমান কতটা ঠিক হবে? সঠিকভাবে তা বজায় থাকবে কিনা সব নিয়েই শুরু হয়েছে জল্পনা। যদিও এই বিষয়ে সংসদের পক্ষ থেকে কিছু জানা যায়নি।তবে স্থায়ী সমাধান না-হওয়া পর্যন্ত আপাতত এই ভাবেই পঠনপাঠন চালিয়ে যেতে হবে। কোনও স্কুলে একসঙ্গে ৮জন, কোথাও ৫জন, আবার কোনও স্কুলে আরও বেশি শিক্ষকের একসঙ্গে চাকরি গিয়েছে। ফলে শিক্ষাক্ষেত্রে গভীর সঙ্কট তৈরি হয়েছে। একাধিক স্কুলের প্রধান শিক্ষকরা জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে কথা হয়েছে। তারা ক্লাস্টার মডেল-র মাধ্যমে ক্লাস করাতে বলছে। এইভাবে শিক্ষকের ঘাটতি হলে ভবিষ্যতে স্কুলে বিজ্ঞান বিভাগে পড়ুয়ার সংখ্যা কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বর্তমান সময়ে বিজ্ঞান নিভাগে এমন কিছু বিষয় যুক্ত হয়েছে, সেগুলোর জন্য নির্দিষ্ট দক্ষ শিক্ষক ছাড়া সম্ভব নয়। সব নিয়ে চরম সঙ্কটে স্কুলগুলো।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের