বইমেলার দরুণ রেকর্ড আয় মেট্রোর  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে ৪৭ তম আন্তর্জাতিক বইমেলা। তাই বইপ্রেমীদের সুবিধার্থে ইস্ট-ওয়েস্ট করিডোরে মেট্রো রেল সপ্তাহের ছুটির দিনেও চলছে (গ্রিন লাইন) অতিরিক্ত পরিষেবা । রবিবার বিশেষ পরিষেবা চালাচ্ছে মেট্রো রেল । যাতে বইপ্রেমীরা সহজেই কলকাতা বইমেলার মাঠে যেতে পারেন। এই পদক্ষেপ বইপ্রেমীদের মন জয় করেছে।

 ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যেতে ইচ্ছুক বইপ্রেমীদের চাহিদা বেড়েছে ইস্ট-ওয়েস্ট  শাখায়। মেট্রো তরফ থেকে জানান হয়েছে, গত ২১ শে জানুয়ারি রবিবার  ইস্ট-ওয়েস্ট শাখায় যাত্রী সংখ্যা ছিল ২৭,৭৪১ জন । তবে গতকাল ২৮ শে জানুয়ারি রবিবার ইস্ট-ওয়েস্ট শাখায় যাত্রী বেড়ে হয় ৩৬,০০৩ জন। অর্থাৎ যাত্রী সংখ্যা বেড়েছে ২৯.৭৮ শতাংশ।

 শুধু যাত্রী সংখ্যা নয়  গতকাল রবিবার বেড়েছে মেট্রোর আয়। মেট্রোর তরফে জানান হয়েছে, গত ২৮ শে জানুয়ারি ইস্ট-ওয়েস্ট  শাখায় আয় হয়েছে  ৫,৮৭,৫৩৫  টাকা । যা আগের রবিবারের তুলনায় ৩১.০৩ % বেশি।  এছাড়াও বইপ্রেমীদের প্রত্যাশিত ভিড় সামাল দিতে পর্যাপ্ত টিকিট কাউন্টার খোলার পাশাপাশি অতিরিক্ত কর্মী ও নিরাপত্তা কর্মী মোতায়েন করে মেট্রো রেল। বইপ্রেমীদের জন্য দ্রুত এবং ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করতে মেট্রোর আধিকারিক ও কর্মীরা একযোগে কাজ করে চালাচ্ছেন। মেলা প্রাঙ্গণে মেট্রোর যাতায়াত নির্বিঘ্ন হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বইমেলায় আগতরা বইপ্রেমীরা।

 

আজকের রাশিফল: কাছের মানুষকে বিশ্বাসের আগে সাবধান, ভাগ্যের দরজা খুলবে কার?

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের