Rose Valley’র কর্মীদের PF তছরুপ, গৌতমের বিরুদ্ধে পদক্ষেপ EB’র

Rose Valley’র কর্মীদের ১৪ লক্ষ টাকার PF তছরুপের মামলায় গৌতম কুণ্ডুর বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুলিশের Enforcement Branch।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও বিপাকে পড়ে গেলেন Rose Valley’র কর্ণধান গৌতম কুন্ডু(Goutam Kundu)। কেননা কলকাতা পুলিশের(Kolkata Police) Enforcement Branch বা EB তাঁর নাম জুড়তে চলেছে Rose Valley’র কর্মীদের PF তছরুপের মামলায়। এই মামলাতেই এদিন তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হচ্ছে। এদিনই তাঁর বিরুদ্ধে নতুন ধারা যোগ করা হবে বলে জানা গিয়েছে কলকাতা পুলিশ সূত্রে। সপাশাপাশি এই মামলার রোজভ্যালি কর্তাকে মূল অভিযুক্ত দেখিয়ে খুব শীঘ্রই পেশ করা হবে চার্জশিট। পুলিশ সূত্রের খবর, ২০১৪ সালে EPF দফতরের কাছে Rose Valley’র বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। তাতে বলা হয় গৌতম কুণ্ডুর সংস্থা ১৪ লক্ষ টাকার PF জমাই করেনি। অথচ কর্মীদের বেতন থেকে প্রতি মাসে টাকা কাটা হয়েছে। তার জেরেই অভিযোগ ওঠে যে, Rose Valley’র কর্মীদের ওই টাকা আত্মসাৎ করেছেন গৌতম। তারপরেই বিষয়টি নিয়ে EPF দফতরের তরফে অভিযোগ দায়ের করা হয় কলকাতা পুলিশের কাছে। সেই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের Enforcement Branch বা EB ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ধারা অর্থাৎ অপরাধের জন্য বিশ্বাসভঙ্গের ধারায় অভিযোগ এনে মামলা রুজু করে গৌতমের বিরুদ্ধে।

আরও পড়ুন দিনহাটায় দুষ্কৃতীদের হামলায় মৃত তৃণমূলকর্মী, কাঠগড়ায় নিশীথ

গৌতম কুণ্ডু এখন জেলে রয়েছেন। তবে যেহেতু তাঁকে কেন্দ্রীয় এজেন্সি গ্রেফতার করে জেলে পুরেছিল তাই তাঁকে জেরা করা সম্ভব হয়নি EB’র পক্ষে। তবে EB’র আধিকারিকেরা জানতে পারে, গৌতম কুণ্ডুর সংস্থার অন্য ডিরেক্টররা বিষয়টি জানতেন। কর্মীদের টাকা ঘুরপথে তাঁদের হাত ধরেই বাইরে চলে গিয়েছে। তারপরেই ওই সব আধিকারিকদের জেরার জন্য ডেকে পাঠায় EB। তাঁরা তদন্তকারীদের সামনে জানিয়ে দেন যে, গৌতমই একমাত্র বলতে পারবেন ওই টাকা কোথায় গিয়েছে। কিন্তু রোজভ্যালি কর্তাকে জেরা করা যাচ্ছিল না। মাস খানেক আগে কেন্দ্রীয় এজেন্সির কাছে EB’র তরফে আর্জি জানানো হয়। তাতে বলা হয়, গৌতমবাবুকে জেলে গিয়ে জেরা করার অনুমতি দেওয়া হোক EB আধিকারিকদের।

আরও পড়ুন সুদ ছাড়াই বাংলাকে ৭৫২৩ কোটি টাকা ধার দিচ্ছে কেন্দ্র

সেই আর্জিতে সাড়া দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাঁদের তরফে সবুজ সঙ্কেত আসার পরেই কয়েকদিন আগে জেলে গিয়ে গৌতমকে জেরা করে আসেন EB আধিকারিকেরা। গৌতম তদন্তকারীদের কাছে দাবি করেন, তিনি এই সংস্থার ডিরেক্টর ছিলেন। কিন্তু বিষয়টি জানতেন না। এগুলি কোম্পানির অন্য কর্তারা দেখতেন। তাই তাঁরাই বলতে পারবেন। আর তিনি ১৪ লক্ষ টাকা দিতেও রাজি। তদন্তকারীরা জানিয়ে দেন, এভাবে টাকা ফেরত দেওয়া সম্ভব নয়। এরপরই তাঁকে এই মামলায় যুক্ত করার জন্য আদালতে হাজির করানোর আবেদন করে EB যা আদালত মঞ্জুর করেছে। সেই সূত্রেই এদিন গৌতমকে আদালতে তোলা হচ্ছে।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব