তলব এড়ালেও ফিরতি তলবের মুখে ঋতুপর্ণা, চাপ বাড়াচ্ছে ED

বুধবার হাজিরা না দিলেও আগামি সপ্তাহে কলকাতার পাশেই থাকা সল্টলেকের CGO Complex'র ED'র কার্যালয়ে হাজিরা দিতে বলা হয়েছে ঋতুপর্ণাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাজিরা দেওয়ার কথা ছিল বুধবার। তা তিনি দেননি। কারণ হিসাবে জানিয়েছেন, রয়েছেন তিনি মার্কিন মুলুকে(USA)। কিন্তু সেই জবাবে ভবি ভোলার নয়। তাই আগামি সপ্তাহে আবারও টলি নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তকে(Rituparna Sengupta) ডেকে পাঠালও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED। আগামি সপ্তাহে তাঁকে কলকাতার(Kolkata) পাশেই থাকা সল্টলেকের CGO Complex-এ ED’র কার্যালয়ে হাজিরা দিতে বলা হয়েছে। রেশন দুর্নীতির কাণ্ডেই সেই তলব বলেও জানা গিয়েছে। সূত্রে জানা গিয়েছে, বাংলার বুকে ঘটে যাওয়া রেশন দুর্নীতির ঘটনায়(Ration Distribution Scam) তদন্ত করতে নামা ED আধিকারিকদের হাতে রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য এসেছে। সেখানে প্রায় কোটি টাকার লেনদেনের তথ্য রয়েছে। সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেই আগামী সপ্তাহে ঋতুপর্ণাকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে সবিস্তারে কিছু জানায়নি ED।

রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে গতকালই ঋতুপর্ণাকে ডেকে পাঠিয়েছিল ED। কিন্তু ঋতু নিজেই এখন রয়েছে দেশের বাইরে। তাই হাজিরাও দিতে পারেননি। তবে তিনি বিদেশ থেকে ইমেল মারফত ED আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এর আগেও ঋতুপর্ণাকে তলব করেছিল ED। তবে সেটা রেশন দুর্নীতির ঘটনা ছিল না। সেই তলবের কারণ ছিল অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য। সেটা ২০১৯ সালের ঘটনা। সেই সময় ED’র ডাকে সাড়া দিয়ে ঋতু হাজিরাও দিয়েছিলেন। এবারেও দিতে চান, তবে তার জন্য তাঁর দেশে ফেরা দরকার আগে। সম্ভবত আগামী সপ্তাহেই দেশে ফিরছেন তিনি। আর তারপরে পরেই তিনি হাজিরা দেবেন সল্টলেকের CGO Complex-এ। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান-সহ শাসকদলের কয়েক জন নেতা ও তাঁদের ঘনিষ্ঠকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে ED।

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

১৮ নাকি ২১! কোন বয়সে গিয়ে চিরতরে থেমে যায় উচ্চতা বৃদ্ধি?

শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না! জানেন স্নায়ুতন্ত্রে কেন হয় ‘অ্যাটাক্সিয়া’?

১৭ সেপ্টেম্বর সূর্যের মহাগোচর, ৫ রাশির জাতকদের জীবনে বইবে অর্থের জোয়ার!

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের