আমিরের আরও ৫ কোটি ৫৯ লক্ষ টাকা উদ্ধার করল ইডি

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, আমির খানের কাছ থেকে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে মোট ৩৬ কোটি ৯৬ লক্ষ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গার্ডেনরিচের গেমিং অ্যাপ প্রতারক আমির খান (AMIR KHAN) রয়েছে হেফাজতে। তার আরও সম্পত্তি, আরও টাকা বা বিট কয়েন কোথায় আছে তা জানতে তৎপর ইডি। এর মধ্যেই নতুন করে আরও ৫ কোটি ৫৯ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, সেই টাকা ফ্রিজ করেছে ইডি। এই টাকা উদ্ধার করা হয়েছে আমির খান এবং তার চক্রের বিভিন্নজনের অ্যাকাউন্ট থেকে। 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, আমির খানের কাছ থেকে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে মোট ৩৬ কোটি ৯৬ লক্ষ টাকা। সেই সমস্ত টাকাই ফ্রিজ করা হয়েছে। ধৃতকে ক্রমাগত জেরা করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

উল্লেখ্য, লালবাজার গোয়েন্দা বিভাগ সূত্রে খবর, আমির হাওয়ালা কারবারেও যুক্ত ছিল। বিদেশেও রয়েছে তার চক্র। গোয়েন্দা নজর এড়াতেই ধৃত আমির শুরু করেছিল বিট কয়েন কারবার। তার মোট বিটকয়েন রয়েছে প্রায় ১০০ কোটি টাকার। জানা গিয়েছে, ১৪৭ টি ভাড়া করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ কোটি টাকার লেনদেন করেছে ধৃত।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সল্টলেক সেক্টর ফাইভে যে ঠিকানা দেওয়া ছিল,  তা ভুয়ো। তবে সেক্টর ফাইভেই রয়েছে আমির চক্রের ঝাঁ চকচকে অফিস। পুরো অফিস জুড়ে এসিও আছে। তবে ওই অফিসে নেই কোনও কর্মী। অটোমেটিক ভাবে সেই অফিস চলছে। মানুষ ছাড়াই চলছে ল্যাপটপ, ডেস্কটপ। সব কিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে বিদেশ থেকে।

গোয়েন্দা সূত্রে আরও জানা গিয়েছে, অফিসের সার্ভার রুম থেকে বেশ কয়েকটি সিমবক্স বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সমস্ত সিমগুলির সঙ্গে ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক। জানা যাচ্ছে, স্বয়ংক্রিয় ভাবে ওটিপি তৈরি হতো। তারপর সেই ওটিপি চলে যেত সিস্টেমে। আর বিদেশ থেকে নিয়ন্ত্রণ করা হতো ব্যাঙ্ক লেন্দেন। সমস্তটাই হতো অনলাইনে।

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

ভাড়ার চুক্তি শেষ,মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হচ্ছেন

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ