ইডির নজরে মানিক ভট্টাচার্যের ছেলের সংস্থা, নেপথ্যে লেনদেন

ইডির নজরে এসেছে মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্যের সংস্থা। ইডির তরফে শৌভিককে জিজ্ঞাসাবাদ করার তোড়জোড় চলছে। খতিয়ে দেখা হবে সংস্থার নথিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট(ED) বা ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের(West Bengal Primary Education Board) প্রাক্তন সভাপতি তথা নদিয়া জেলার পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য(Manik Bhattacharya)। সেই সূত্রেই এবার ইডির নজরে এসেছে মানিকের ছেলে শৌভিক ভট্টাচার্যের(Souvik Bhattacharya) সংস্থা। কেননা তদন্তে নেমে ইডির আধিকারিকেরা জানতে পেরেছেন প্রযুক্তিগত উন্নয়নের জন্য মানিকবাবুর ছেলের সংস্থার সঙ্গে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়েছিল। ইডি যেটা এখন জানতে চাইছে তা হল, রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি থাকাকালীন মানিকবাবু কি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে তাঁর ছেলের সংস্থার সঙ্গে চুক্তি করতে বাধ্য করেছিলেন? চুক্তির বাইরেও কি কোনও আর্থিক লেনদেন হয়েছিল? আর সেই সূত্রেই ইডির তরফে শৌভিককে জিজ্ঞাসাবাদ করার তোড়জোড় চলছে। পাশাপাশি ওই কোম্পানি বা সংস্থার আয়ব্যয় সংক্রান্ত নথি বিশ্লেষণ করার সিদ্ধান্তও নিয়েছেন ইডির আধিকারিকেরা।

মানিকবাবুর ছেলে শৌভিকের নামে একটি কনসালটেন্সি ফার্ম রয়েছে। সেই ফার্মের অ্যাকাউন্ট থেকে ২ কোটি ৬৪ লক্ষ টাকা মিলেছে আগেই। ইডির দাবি, ওই সংস্থার সঙ্গে ‘বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজেস অ্যাসোসিয়েশন’-এর চুক্তি হয় প্রযুক্তিগত উন্নয়নের জন্য। সেই মতো ৫৩০টি বিএ বিএড এবং বিএসসি বিএড কলেজ ৫০ হাজার টাকা করে পাঠায় ওই কোম্পানির অ্যাকাউন্টে। প্রতিটি কলেজ এই টাকা জমা দিলেও কোনও পরিষেবা দেওয়া হয়নি বলে দাবি ইডি আধিকারিকদের। এখন তাই ইডির তদন্তকারীদের প্রশ্ন, কেন মানিকের ছেলের সংস্থার সঙ্গেই চুক্তি করতে রাজি হল শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলি? যে ধরনের প্রযুক্তি পরিকাঠামো দেওয়ার কথা বলা হয়েছিল, তার জন্য উপযুক্ত কোনও শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠান তখন এ রাজ্যে ছিল না। শিক্ষা প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন জড়িত থাকার সুবাদে মানিকবাবু জানতেন, কী ধরনের প্রযুক্তিগত উন্নয়ন দরকার। সেই সুযোগ নিয়েই ছেলের নামে কোম্পানি খুলে ফেলেন মানিকবাবু। পুরো বিষয়টি দেখভাল করতেন মানিকবাবু নিজেই। এরপর নিজের পদ ও প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ওই কোম্পানির সঙ্গে কথা বলতে বাধ্য করা হয়।

এ বিষয়ে বিস্তারিত জানতেই এবার ইডির তরফে ওই ৫৩০টি কলেজের কর্তাকে একে একে ডেকে পাঠানো হবে। চুক্তির বিষয়ে মানিকবাবু কোনও নির্দেশ দিয়েছিলেন কি না, তাও তাঁদের কাছে জানতে চাওয়া হবে। চুক্তির সময় ওই কোম্পানি কী কী প্রতিশ্রুতি দিয়েছিল, টাকা জমা দেওয়ার পরেও কোনও কাজ না হওয়ায় তাঁদের তরফে কিছু বলা হয়েছিল কি না—এসব প্রশ্ন করা হবে কলেজগুলির কর্তৃপক্ষকে। শৌভিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আগেই ২ কোটি ৬৪ লক্ষ টাকার হদিশ মিলেছে। ২০১৮ সালে বেঙ্গল ট্রেনিং ইনস্টিটিউটের থেকে নেওয়া হয় টাকা। মানিকের পরিবারের সদস্যদের বেনামে জয়েন্ট অ্যাকাউন্টে প্রচুর টাকা আছে। মানিকের কম্পিউটারের ২টি ফোল্ডারে ৬১ জনের নাম পাওয়া গেছে। ৬১ জনের মধ্যে ৫৫ জনের থেকে চাকরির জন্য টাকা নেওয়া হয়েছে। যাঁরা ঘুষ দিয়েছে, তাঁরাই চাকরি পেয়েছে, এমন বিস্ফোরক অভিযোগও উঠেছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের