সাতসকালে ইডির হানা, নিউ টাউন, বালিগঞ্জ থেকে কড়েয়া পরপর চলল তল্লাশি অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্তমানে রাজ্যের বহু জেলায় দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। এবার এক নতুন দুর্নীতির কথা উঠে এসেছে। সেই অভিযোগের ভিত্তিতেই শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে এডি’র ( এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ) আধিকারিকরা।

জানা গিয়েছে, এডি’র এই তল্লাশি শুরু হয় মঙ্গলবার সকাল থেকে। এই তল্লাশি অভিযানে এডির সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী আধিকারিকরাও। সূত্র মারফত জানা গিয়েছে, এই অভিযানে শহরের মোট ৫ জায়গায় তল্লাশি করা হয়।

মঙ্গলবার সাত সকালে প্রথমে কলকাতার দক্ষিণ দিকে কড়েয়া থানার কাছে ৬ নম্বর তারক দত্ত রোডে এক আইনজীবীর বাড়িতে যায় ইডি আধিকারকরা। জানা গিয়েছে, ওই বাড়িতে মুনমুন বন্দ্যোপাধ্যায় নামে এক আইনজীবী থাকতেন ও তাঁর স্বামী দেবাশিস বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে বাস করেন।

এনআরআই কোটায় মেডিক্যাল কলেজে ভর্তি করা নিয়ে অভিযোগ আসে। এই দুর্নীতির কথা ফাঁস হতেই ইডি আধিকারিকদের তল্লাশি শুরু করা হয় বলে জানা গিয়েছে। এ দিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিরা কড়েয়ার-সহ নিউ টাউনের সিই ২৮ আবাসনের চারটি তলাতে তল্লাশি অভিযান চালায়। সূত্রের খবর, এই আবাসনে এডুকেশন ওয়ার্ল্ড নামে একটি কোচিং সেন্টার চলত। এখান থেকেই দুর্নীতির সূত্রপাত। ইডি সূত্রে জানা যায়, সৌরভ সাহা নামে এক ব্যক্তির উপর এনআরআই কোটায় ভর্তির মিডলম্যান হিসেবে অভিযোগ করা হয়। সেই সৌরভ সাহাই এই আবাসনের বাসিন্দা। এই আবাসনের পাশাপাশি লক্ষণ শেঠের মেডিক্যাল কলেজ ও একাধিক কলেজে এই মামলায় ভিত্তিতে তল্লাশি করে আধিকারিকরা।

অভিযোগ, মোটা অঙ্কের বিনিময় বেসরকারি মেডিক্যাল কলেজে NRI কোটার এমবিবিএস আসন বিক্রি করা হচ্ছে। এই নিয়ে ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়।

ইডি সূত্রে জানা গিয়েছে, দেশ জুড়ে এই দুর্নীতি চুলছে। এমনকি এর জাল ওড়িশা, তামিলনাড়ুতেও পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই কারণেই এডির নজরে রয়েছে আরও বেশ কিছু বেসরকারি মেডিক্যাল কলেজ।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস