বালি পাচার তদন্তে ইডির হানা, রাজ্যে একযোগে ২২ জায়গায় তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ফের অ্যাকশন মুডে ইডি। রাজ্যের একসঙ্গে ২২ জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কলকাতা সহ জেলায় জেলায় চলছে ম্যারাথন তল্লাশি। কলকাতার রিজেন্টপার্ক ও বেহালা সখের বাজারে চলছে তল্লাশি।উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে রয়েছেন ইডি আধিকারিকরা। জেলায় জেলায় বালি পাচারের সিন্ডিকেটের বিষয় নিয়েই তল্লাশি চলছে।

অভিযোগ, বালি পাচারের কালো টাকা বীমাতে বিনিয়োগ নিয়ে তল্লাশি। কয়েকটি FIR-কে সঙ্গে নিয়ে এই তল্লাশি অভিযানে নেমে সখের বাজারের একটি সংস্থায় তল্লাশি চলছে। কেন্দ্রীয়বাহিনীকে সঙ্গে নিয়ে ওই সংস্থায় পৌঁছে গিয়েছেন আধিকারিকরা। কোথায় কোথায় বালি পাচারের টাকা পৌঁছেছে তা খুঁজে দেখতে তল্লাশি চলছে। ইডির আতস কাঁচের নিচে জিডি মাইনিং সংস্থা। বালি খাদান ব্যবসায়ী শেখ জাহিরুল আলির বাড়িতেও চলছে তল্লাশি। এখনও পর্যন্ত ১২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এখনও টাকা গোনা চলছে। জহিরুলের বাড়ি, গাড়িতে তল্লাশি চালানো হয়েছে। বালি পাচারের টাকায় ভুয়ো সংস্থা তৈরি করে টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। ঝাড়গ্রামের গোপিবল্লভপুরেও চলছে ইডির তল্লাশি। সুবর্ণরেখার ৪ ও ৫টি বালি খাদানেও চলছে তল্লাশি। কল্যাণীর এ ব্লকে বেসরকারি সংস্থার কর্মী ধীমান চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি ধীমান চক্রবর্তীর সল্টলেক সেক্টর ফাইভের সংস্থার অফিসে হানা। খাদান থেকে বালি পাচারের চক্র কলকাতা পর্যন্ত বিস্তৃত কিনা প্রশ্ন উঠছে। তিন আধিকারিক বাড়িতে ঢুকেছেন বাইরে পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

কলকাতা, ঝড়গ্রাম, উত্তর ২৪ পরগনার পাশাপাশি নদিয়াতেও চলছে তল্লাশি অভিযান। শেখ জহিরুল আলি বালি কারবারের সঙ্গে সরাসরি যুক্ত বলে অভিযোগ উঠেছে। তাঁর বালি খাদানও রয়েছে। সূত্রের খবর, ভিলেজ পুলিশ ছিলেন তিনি।পরে সেই কাজ ছেড়ে বালির কারবার শুরু হয়। সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরে সৌরভ রায় নামক এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার