দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরভোট: প্রার্থীদের ভোটারপিছু খরচের উর্ধ্বসীমা বেঁধে দিল কমিশন, দেখে নিন কত…

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় পুরভোটের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলির তৎপরতা শুরু হয়ে গিয়েছিল। একে একে সব রাজনৈতিক দলই প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। এবার তৎপর হল রাজ্য নির্বাচন কমিশন। ভোট প্রচার শুরু হতেই কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল, একজন প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট কত টাকা খরচ করতে পারবেন। ইতিমধ্যেই কলকাতা পুরভোটের জন্য পর্যবেক্ষক নিয়োগ করেছে রাজ্য নির্বাচন কমিশন। আসুন দেখে নেওয়া যাক একজন প্রার্থী ভোটারপিছু কত টাকা খরচ করতে পারবেন।

রাজ্য নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ওয়ার্ডে ভোটারের সংখ্যা অনুযায়ী খরচের হিসেব দেওয়া হয়েছে। যেমন একটি ওয়ার্ডে ৬ হাজারের কম ভোটার হলে একজন প্রার্থী মোট খরচ করতে পারবেন ৪২ হাজার টাকা। এরপর ভোটার প্রতি ৭ টাকা করে খরচ বাড়ানো যাবে। আবার কোনও ওয়ার্ডের ভোটারের সংখ্যা ১০ হাজার পর্যন্ত হলে একজন প্রার্থী খরচ করতে পারবেন ৮০ হাজার টাকা। অর্থাৎ ওয়ার্ডের জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে প্রার্থী বেশি অর্থ খরচ করতে পারবেন প্রচারের জন্য। এভাবে ওই ওয়ার্ডের জনসংখ্যা ৫০ হাজার পর্যন্ত হলে একজন প্রার্থী ভোটার প্রতি ৮ টাকা করেই খরচ করতে পারবেন। আবার কোনও ওয়ার্ডের জনসংখ্যা যদি ৫০ হাজারের বেশি হয় তবে ওই প্রার্থী ৪ লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে পারবেন প্রচারের জন্য। এবং সব খরচের হিসেব নির্বাচন কমিশনকে জমা করতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহর, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

জায়গায়-জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

‘আগে ভোট, তারপর জলপান,’ বার্তা শাহের! মহিলা ও যুবদের বেশি করে ভোট দেওয়ার আর্জি মোদির

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ