Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘‌বাংলায় অনেক ভয়ঙ্কর জিনিস ঘটছে’‌, কলকাতায় পা রেখেই বিস্ফোরক নির্মলার স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআর পর্বে বিপুল বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ রয়েছে। আর তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই জট কাটাতে বিচারবিভাগীয় অফিসারদের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ওই পর্বে মোট ৬০ লাখ বিচারাধীন ভোটারের মধ্যে ৩৩ লাখের নাম উঠেছে। সুতরাং বাকি রয়েছে ২৭ লাখ বিচারাধীন ভোটারের নাম ওঠা ভোটার তালিকায়। এই আবহে আজ, রবিবার সরব হলেন বিশিষ্ট অর্থনীতিবিদ তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বামী প্রভাকর পারকালা। আর যা বললেন তাতে যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতেই সিলমোহর পড়ল।

এদিকে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার ‘বিচারাধীন’ থেকে যায় (অ্যাডজুডিকেশন)। তার মধ্যে ৩৩ লাখের নাম উঠেছে। আজ কলকাতার প্রেস ক্লাবে ‘এডুকেশনিস্ট ফোরাম’–এর পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রখ্যাত আইনজীবী প্রশান্ত ভূষণ, রাজনৈতিক বিশ্লেষক যোগেন্দ্র যাদব এবং অর্থনীতিবিদ প্রভাকর পারকালা। সেখান থেকেই নির্মলা সীতারামনের স্বামীর বিস্ফোরক দাবি, ‘‌বাংলায় অনেক ভয়ঙ্কর জিনিস ঘটছে।’‌

অন্যদিকে প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। সেই ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে। সেখানে নিষ্পত্তি হওয়া ভোটারদের নাম সংযোজন হবে কিনা সেটা সোমবারের শুনানিতে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। আর এই আবহে আজ কলকাতা প্রেস ক্লাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির দোহাই দিয়ে যেভাবে গণহারে ভোটার ছাঁটাই করা হয়েছে সেটারই প্রতিবাদে সভার আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে প্রভাকর পারকালা সরাসরি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। আর বলেন, ‘‌আমি বাংলা এবং তামিলনাড়ু দুই রাজ্যেই গিয়েছি। আজ পশ্চিমবঙ্গে যা দেখছি তা অত্যন্ত উদ্বেগজনক। এখন সরকার ঠিক করে দিচ্ছে কে ভোট দেবে আর কে দেবে না। এসআইআর প্রক্রিয়ায় খুব বেশি হলে হাজার দুয়েক নাম বাদ যেতে পারে। কিন্তু সেই সংখ্যাটা কখনওই লক্ষের ঘরে পৌঁছাতে পারে না।’‌

এছাড়া আজ মুখ্যমন্ত্রী আশঙ্কা করেন, রবিবার মধ্যরাত থেকেই শুরু হবে ‘অপারেশন’। তাই দলীয় কর্মী–সমর্থক ও প্রার্থীদের প্রচারে আরও জোর দেওয়ার কথা বলেছেন তিনি। আর আজ, রবিবার প্রভাকর পারমালার দাবি, ‘অন্ধ্রে অনেক জায়গায় গড়ে প্রতি ২০ সেকেন্ডে একটি করে ভোট পড়েছে। এমনকী কোথাও কোথাও মাত্র ৬ সেকেন্ডে একটি ভোট পড়ার তথ্যও মিলেছে। যা কার্যত অসম্ভব।’‌ বিশিষ্ট অর্থনীতিবিদের এই দাবির সঙ্গে একমত মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো প্রত্যেকটি জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো বলে আসছেন, বুথ ছাড়বেন না। ওরা স্লো ভোটিং করবে। বিজেপি জিতছে দেখাবে। শেষে দেখবেন তৃণমূল কংগ্রেসই জয়ী হয়েছে।

পঞ্চায়েত ভোটে ছাপ্পা রিগিং করে দখল নেওয়ার অভিযোগে গেটে তালা দিল বিজেপি

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?