বাংলায় নিয়োগ কেলেঙ্কারির মামলায় ৬০৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডি’র  

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে তিনটি ভিন্ন শিক্ষক ও কর্মচারী নিয়োগ কেলেঙ্কারির অর্থ পাচার তদন্তের অংশ হিসাবে ৬০৯ কোটি টাকারও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার এই তথ্য জানিয়েছে তারা।

তথ্যে বলা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) কর্তৃক গ্রুপ সি এবং ডি কর্মীদের নিয়োগের মামলায় ৫৬.৫০ কোটি টাকার জমি, বাণিজ্যিক স্থান, ফ্ল্যাট এবং ভিলা সংযুক্তিকরনের জন্য একটি নতুন আদেশ জারি করা হয়েছে।

ইডি এক বিবৃতিতে জানিয়েছে, প্রধান মধ্যস্থতাকারী হিসাবে যার নাম শোনা যাচ্ছে সেই প্রসন্ন কুমার রায় ও তার সহযোগীদের এলেএলপি কোম্পানির নামে সম্পদ রাখা হয়েছে। এই সম্পত্তির মূল্য ৫৬.৫০ কোটি টাকা।

২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট ব্যাপক অনিয়ম খুঁজে পাওয়ার পর এবং ৩ এপ্রিল পুরো প্যানেল বাতিল করার পর, রাষ্ট্র পরিচালিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির মোট ২৫,৭৫৩ জন শিক্ষক ও অশিক্ষক কর্মী তাদের চাকরি হারিয়েছেন।

১৭ এপ্রিল সুপ্রিম কোর্ট সিবিআই কর্তৃক যোগ্য প্রমাণিত শিক্ষকদের চাকরির মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। ইডি পূর্বে এই মামলায় ‘রায়’ এবং তার প্রধান এজেন্ট চন্দন মণ্ডলের নামে ১৬৩.৬৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের আধিকারিকরা তাদের গ্রেফতার করার পর বর্তমানে দুজনেই বিচার বিভাগীয় হেফাজতে কারাগারে বন্দি।

পশ্চিমবঙ্গের দ্বিতীয় নিয়োগ কেলেঙ্কারি মামলা যেখানে ইডি আগেই সম্পদ বাজেয়াপ্ত করেছে তা হল নবম থেকে দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক নিয়োগ। এই মামলায় বাজেয়াপ্ত অর্থমূল্য ২৩৮.৭৮ কোটি টাকা।

তৃতীয়গটি হল প্রাথমিক শিক্ষক নিয়োগের ঘটনা, যেখানে আধিকারিকরা ১৫১ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে। সব মিলিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের পক্ষ থেকে জানানো হয়েছে নিয়োগ কেলেঙ্কারির মামলায় ইডি কলকাতা অফিস কর্তৃক মোট ৬০৯.৯ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরি হারানো আন্দোলনরত শিক্ষকদের কাজে ফিরে আসার আহ্বান জানিয়ে আশ্বস্ত করেছেন যে তাঁদের বেতন সুরক্ষিত থাকবে। তিনি বলেন, সুপ্রিম কোর্টে একটি পুনর্বিবেচনার আবেদনও দাখিল করা হবে।

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর