পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের

বাংলার প্রায় ৭৫ লক্ষ মানুষকে তাঁদের পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টটির সঙ্গে আধারযুক্ত মোবাইল নম্বরের সঙ্গে সংযুক্ত করতে হবে ৩ মাসের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের মধ্যে বাংলাতেই(Bengal) সব থেকে বেশি মানুষ পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পে তাঁদের আমানত বিনিয়োগ করেন। সেই সূত্রে এই রাজ্যেই রয়েছে দেশের মধ্যে সব থেকে বেশি পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট(POSA)। এবার সেই সেভিংস অ্যাকাউন্ট নিয়েই বড়সড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকার(Modi Government)। যার জেরে কিছুটা হলেও দুর্ভোগের মুখে পড়তে এরাজ্যের ৭৫ লক্ষেরও বেশি নাগরিক। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে আগামী বছরের ১ এপ্রিলের মধ্যে দেশে যত পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই সব অ্যাকাউন্টকে এমন একটি মোবাইল নম্বরের সঙ্গে জুড়ে দিতে হবে যার সঙ্গে আধার নম্বর যুক্ত রয়েছে। অর্থাৎ পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট যুক্ত হবে আধারযুক্ত মোবাইল নম্বরের(Aadhar Connected Mobile Number) সঙ্গে। যদি তা না করা হয় তাহলে ওই সব সেভিংস অ্যাকাউন্ট ১ এপ্রিল থেকে ব্লক করে দেওয়া হবে। সম্প্রতি এমনই এক নির্দেশিকা জারি করেছে ডাক বিভাগ(India Post)।

আরও পড়ুন ভারত-চিন সীমান্তে উত্তেজনার মাঝে বাংলায় এনে রাখা হল রাফাল যুদ্ধবিমান  

আপাতত ডাক বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত পোস্ট অফিসের কোনও সেভিংস অ্যাকাউন্টই ব্লক করা হবে না। ওই সব অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করা যাবে। কিন্তু ১ এপ্রিলের মধ্যে ওই সব সেভিংস অ্যাকাউন্টকে আধারযুক্ত মোবাইল নম্বরের সঙ্গে জুড়তে হবেই। নাহলেই তা ব্লক করে দেওয়া হবে ১ এপ্রিল থেকে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? ডাক বিভাগের আধিকারিকদের দাবি, কেন্দ্র সরকার আসলে সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত করার চেষ্টা অনেকদিন ধরেই চালিয়ে যাচ্ছে। কিন্তু বিষয়টি বাধ্যতামূলক ছিল না বলে অনেকেই তা নিয়ে মাথা ঘামাচ্ছিলেন না। কিন্তু এবার বিষয়টিকে বাধ্যতামূলক করে দিচ্ছে কেন্দ্র। অর্থাৎ পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে আধারযুক্ত মোবাইল নম্বর সংযুক্ত না হলে তা আপনা থেকেই ১ এপ্রিল থেকে ব্লক হয়ে যাবে। গ্রাহককে আর্থিকভাবে সুরক্ষিত রাখতেই এই নিয়ম লাগু করা হয়েছে বলে কেন্দ্রের দাবি। একই সঙ্গে এবার থেকে যে কোনও লেনদেনের ক্ষেত্রেই পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল ফোনের নম্বর সংযোগ থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আগে ২০ হাজার টাকা বা তার ওপরের লেনদেনে মোবাইল নম্বর চাওয়া হতো। এখন থেকে সেই সীমারেখা তুলে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন মেলেনি শাহি সময়, শনিবার উদ্বোধন হচ্ছে না জোকা-তারাতলা মেট্রোর

পশ্চিমবঙ্গে সব ডাকঘর মিলিয়ে শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকের সংখ্যা প্রায় ৭৬ লক্ষ ৭৭ হাজার। সেই হিসাবে প্রায় সম সংখ্যক মানুষকে আগামী ৩১ মার্চের মধ্যে তাঁদের পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে আধারযুক্ত মোবাইল নম্বরের সংযুক্তিকরণ করের ফেলতে হবে। যেহেতু এ রাজ্যে বয়স্ক মানুষেরাই এই ধরনের অ্যাকাউন্ট বেশি ব্যবহার করেন তাই এক্ষেত্রে তাঁরাই সব থেকে বেশি হয়রানির মুখে পড়তে চলেছেন বলে মনে করা হচ্ছে। এতদিন দেখা যাচ্ছিল যে একই গ্রাহক বিভিন্ন ডাকঘরে বিভিন্ন অ্যাকাউন্ট খুলতেন ও আলাদা আলাদা কাস্টমার ইনফরমেশন ফাইল বা সিআইএফ তৈরি হতো। এখন ডাকবিভাগ একজন গ্রাহকের সব অ্যাকাউন্ট বা সঞ্চয় প্রকল্পগুলিকে একটি সিআইএফের আওতায় আনার কাজ শুরু করে দিয়েছে। তার সঙ্গেই যুক্ত করা হবে য়াধারযুক্ত মোবাইলের নম্বর। এতে যে শুধু নিরাপত্তা মিলবে, তা নয়, এসএমএস, ই-পাশবই বা আইভিআরএসের সুবিধাও পাবেন গ্রাহকেরা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের