এই মুহূর্তে

কলকাতায় এলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, কালই যোগ তৃণমূলে

নিজস্ব প্রতিনিধি: আগেই গোয়ায় ঘাসফুল ফোটানোর কথা বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। এরপরই গোয়া পৌঁছে গিয়েছিলেন দুই তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং প্রসুন বন্দ্যোপাধ্যায়। এরপরই আচমকা বিধায়ক পদে ইস্তফা দিয়েছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। তিনি যে তৃণমূলে যোগ দেবেন সেটা সেদিনই খোলাখুলি বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে। এবার সরাসরি কলকাতায় পৌঁছে গেলেন লুইজিনহো ফালেইরো।

মঙ্গলবার বিকেলেই কলকাতায় পৌঁছে গেলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ বুধবারই তৃণমূলে যোগ দিতে চলেছেন তিনি। আরও জানা যাচ্ছে তাঁর সঙ্গে আরও কয়েকজন অনুগামী এসেছেন কলকাতায়। তাঁরাও একই সঙ্গে তৃণমূলে যোগ দিতে চলেছেন। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে পুজোর পরই গোয়া যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে একটি জনসভায় অংশ নিতে পারেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গোয়া যাবেন সংগঠন বিস্তারের তদারকি করতে।

ভবানীপুর উপনির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং অভিষেক বারবার বলেছিলেন দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্যে দলের সংগঠন তৈরি করবে তৃণমূল কংগ্রেস। এর আগে উত্তর পূর্বের রাজ্য অসম এবং ত্রিপুরায় ইতিমধ্যেই সংগঠন মজবুত করেছে তৃণমূল। ত্রিপুরার মতো গোয়াতেও বিধানসভা ভোট আগামী বছর। ফলে এই দুই রাজ্যে ক্ষমতা দখলের জন্য ঝাঁপিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মূলত কংগ্রেসের ঘর ভেঙেই ওই রাজ্যে নিজেদের সংগঠন বৃদ্ধির দিকে এগোচ্ছে ঘাসফুল শিবির।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি

বইবে লু ! দক্ষিণবঙ্গে বাড়বে ৭ ডিগ্রি তাপমাত্রা, সঙ্গে থাকুক ছাতা ও সানগ্লাস

ভোটের মুখে শহরে আক্রান্ত কংগ্রেস নেতা, গাড়ি লক্ষ্য করে ইট-পাথর

‘‌হুমায়ুনের স্টিং ভিডিও কে বানাল?’‌, ঘুরিয়ে কবীরের পাশে দাঁড়ালেন সেলিম

ইউটিউবে ভিউয়ের দৌড়ে অপ্রতিরোধ্য মমতার দল, বিজেপি কত নম্বরে?‌

‘‌কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়?’‌ শাহকে কড়া প্রশ্নবাণ অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ