বাংলা থেকে আমেরিকায় রফতানি বেড়েছে দেড়গুণেরও বেশি

বাংলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গত অর্থবর্ষে প্রায় দেড় হাজার কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি হয়েছে। বৃদ্ধির হার দেড়গুণেরও বেশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাংলা(Bengal) থেকে মার্কিন মুলুক অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে(USA) পণ্য রফতানির(Export) অঙ্ক দেড় গুণেরও বেশি বেড়েছে। ইন্দো আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে এই দাবি করেছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্তমানে রাজ্যের অর্থদফতরের প্রধান মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র(Amit Mitra)। তিনি জানিয়েছেন, গত অর্থবর্ষ অর্থাৎ ২০২২-২৩ সালে রাজ্য থেকে আমেরিকায় প্রায় দেড় হাজার কোটি মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি হয়েছে। তার আগের বছরের তুলনায় বৃদ্ধির হার ৫৫ শতাংশ। ভারত থেকে যে পরিমাণ পণ্য আমেরিকার বাজারে এখন রফতানি হয় তার অন্তত ১০ শতাংশ বাজার দখল করে রেখেছে এই বাংলা। এখান থেকে যে দশটি পণ্য সবচেয়ে বেশি রফতানি হয় তার মোট মূল্য ৩৮৩ কোটি মার্কিন ডলার। সেই তালিকায় আছে সোনার গয়না, চিংড়ি, পরচুলা তৈরির কাঁচামাল, ফেরো সিলিকো ম্যাঙ্গানিজ, চাল প্রভৃতি। এর মধ্যে সবচেয়ে বেশি রফতানি হয় সোনার গয়না। এর মূল্য প্রায় ১২৬ কোটি মার্কিন ডলার।

আরও পড়ুন ৪৯৩জন শিক্ষকের বদলি কার্যকরের নির্দেশ শিক্ষা দফতরের

প্রসঙ্গত গত অর্থবর্ষে আমেরিকা থেকে যে অঙ্কের পণ্য এদেশে এসেছে তার চেয়ে বেশি পণ্য গিয়েছে সে দেশে। বণিকসভার অনুষ্ঠানে অমিতবাবু বলেন, ‘আমেরিকা ও ভারতের মধ্যে পারস্পরিক বাণিজ্য যত বাড়বে কর্মসংসংস্থানের সুযোগ তত পরিমাণ বাড়বে। তাতে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প উপকৃত হবে।’ পাশাপাশি এ রাজ্যের উৎপাদন শিল্পের বহর বাড়াতে আমেরিকার সঙ্গে প্রযুক্তিগত গাঁটছড়া বাঁধা বেশি জরুরি বলেও মনে করেন অমিতবাবু। উদাহরণ দিয়ে তিনি বলেন, এখানকার দু’টি সংস্থা মার্কিন প্রযুক্তি ব্যবহার করে কোল বেড মিথেন (সিবিএম) গ্যাস উৎপাদন করছে। এই অনুষ্ঠানে কলকাতার মার্কিন কনসাল জেনারেল মেলিন্ডা পাভেক বলেন, ‘ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক আরও সুদৃঢ় করতে উদ্যোগী হয়েছে মার্কিন প্রশাসন। তার জন্য প্রশাসনিক ও আমলাতান্ত্রিক যে জটিলতাগুলি আছে তা কাটানোর উদ্যোগ নিয়েছে সে দেশের সরকার।’ পাশাপাশি তিনি জানান, ২০২৩ সালে এদেশের ১০ লক্ষ মানুষের ভিসা ইস্যু করার লক্ষ্যমাত্রা নিয়েছে আমেরিকা। আশা করা হচ্ছে সেই লক্ষ্যমাত্রা ছাপিয়ে যাওয়া সম্ভব হবে। 

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়