কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর পরেই ভোটের বাদ্যি বাজতে চলেছে কলকাতা ও হাওড়া পুরসভায়? অন্তত বিজেপির অন্দরে কান পাতলে তেমনটাই শোনা যাচ্ছে। চলতি বছরের নভেম্বরেই দুই যমজ শহরের পুরসভার ভোট করাতে চাইছে রাজ্যের শাসকদল। সেই কারণে প্রস্তুতিও শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। আজ, মঙ্গলবার কলকাতা ও হাওড়া পুরসভার ভোট নিয়ে বৈঠক বসেছিল গেরুয়া শিবির। সল্টলেকে বিজেপির সদর দফতরে বৈঠকে বসেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শিল্পমন্ত্রী তাপস রায়, বিধায়ক রীতেশ তেওয়ার ও সজল ঘোষরা। লক্ষ্য, দুই পুরসভার ভোট পরিচালনা ও সেই সংক্রান্ত কমিটি গঠন।

বৈঠকেই এই দুই পুরসভার ভোট কমিটি গড়ে দেওয়া হয়েছে। যার মাথায় রাখা হয়েছে দলেরই দুই প্রাক্তন সভাপতি তথা আদি নেতাকে। কলকাতা পুরসভার ভোট কমিটির ইনচার্জ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। হাওড়া পুরসভার ভোট সংক্রান্ত কমিটির ইন-চার্জ হয়েছেন রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা। কলকাতা পুরসভার ভোট কমিটিতে রয়েছেন রাজু বন্দ্যোপাধ্যায়, কনভেনার করা হয়েছে তাপস রায়কে, এছাড়াও কমিটিতে রয়েছেন রীতেশ তেওয়ারি। হাওড়া পুরসভার ভোট কমিটির ইনচার্জ রাহুল সিনহা, কনভেনার করা হয়েছে বালির বিধায়ক সঞ্জয় কুমার সিংহকে।

আরও পডুন: মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

অর্থাৎ কমিটি গঠন থেকেই স্পষ্ট। দলের আদি ও পুরনো নেতাদের দিয়েই দুই পুরসভার ভোট পরিচালনা করাতে চাইছে পদ্ম পার্টি। তাপস রায় অভিজ্ঞ রাজনীতিবিদ। কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ড হাতের তালুর মতো চেনা। তাই তাঁকে ভোট কমিটিতে রাখা হয়েছে। বিজেপি সূত্রে খবর, এই কমিটি ভোটার লিস্ট থেকে প্রার্থী তালিকা সব কিছু নিয়েই খতিয়ে দেখবে। যেহেতু কলকাতা ও হাওড়া পুরসভায় ডিলিমেটশন হচ্ছে। তাই ওয়ার্ড বাড়বে। সেই কারণে প্রার্থীও বাড়বে। সেইসব খতিয়ে দেখবে এই ভোট কমিটিই। কলকাতা ও হাওড়া পুরসভা এলাকা যারা হাতের তালুর মতো চেনেন, মূলত তাঁদেরই এই কমিটিতে রাখা হয়েছে। ভোটপ্রচার কীভাবে হবে, মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হবে, সেই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে এই কমিটি। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। পুরভোটে বিজেপির সংকল্পপত্রে কী থাকবে, তাও ঠিক করবে এই কমিটি। এমনকি পুরসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের মানদণ্ড কী হবে, সে বিষয়েও সিদ্ধান্ত নেবে এই কমিটিই।

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

বাতিল পুরনো ফর্ম! বর্ধিত ভাতা পেতে নতুন করে আবেদন করুন আজই

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়

তেরঙ্গা গাউন পরে সমালোচনার মুখে ঊর্বশী, বিতর্ক তুঙ্গে উঠতেই সাফাই দিলেন নায়িকা

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ

হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…

‘নাটক করলেই এফআইআর দায়ের,’ বিজেপি নেতার মাথায় চাঁটি মেরে হুঁশিয়ারি পুলিশ অফিসারের

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

‘শিয়রে যমদূত, ভবিষ্যত অনিশ্চিত’, বিয়েতে রাজি নন ৯০ শতাংশ ইরানি

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস