সেক্টর ফাইভে চোখ ধাঁধানো ভুয়ো কল সেন্টার, পুলিশের জালে ১৬

সল্টলেক সেক্টর ফাইভে কলেজ মোড়ের কাছে চোখ ধাঁধানো অফিস ভাড়া নিয়ে রমরমিয়ে চলছিল লোক ঠকানো ব্যবসা। বাজেয়াপ্ত করা হয়েছে বহু জিনিস।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভুয়ো কলসেন্টার (FAKE CALL CENTRE) খুঁজতে ‘ননস্টপ’ অভিযান চালাতে হবে। এমনটাই নির্দেশ দিয়েছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তাঁর নির্দেশের পরে চলছে লাগাতার অভিযান। সিল করা হয়েছে একাধিক ভুয়ো কলসেন্টার। পুলিশের জালে পড়েছে বহুজন। ফের খোঁজ মিলল ভুয়ো কল সেন্টারের। এবার সল্টলেকে।

সল্টলেক সেক্টর ফাইভে কলেজ মোড়ের কাছে চোখ ধাঁধানো অফিস ভাড়া নিয়ে রমরমিয়ে চলছিল লোক ঠকানো ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে সেই ভুয়ো কলসেন্টারে হানা দিয়েছিল বিধাননগর ইলেক্ট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। জানা গিয়েছে, অভিযান চালিয়ে গ্রেফতার (ARREST) করা হয়েছে ১৬ জনকে। বাজেয়াপ্ত করা হয়েছে  বেশ কিছু কম্পিউটর, ল্যাপটপ এবং মোবাইল, নথি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই প্রতারণা চক্রের জাল ছড়িয়ে রয়েছে দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায়। দেশ ও বিদেশের মানুষদের ফোন করে টেক সাপোর্টের টোপ দেওয়া হত। তার বদলে চাওয়া হত টাকা। আর টাকা পাওয়ার পরে আদৌ কোনও পরিষেবা দেওয়া হত না। মানে সোজা কথায় চলত টাকা হাতানো। ধরা হত না গ্রাহকের ফোন। এই ভাবেই জমে উঠেছিল কারবার।

এই নিয়ে জমা পড়েছিল একাধিক অভিযোগ। গোপন সূত্রে আরও তথ্য জোগাড় করেছিল পুলিশ। আর তারপরেই চালানো হয় গোপন অভিযান। পুলিশ জানিয়েছে, এই চক্রে আরও কে বা কারা জড়িত, কাদের প্রতারিত করা হয়েছে, কত টাকা হাতানো হয়েছে, এই ভুয়ো অফিসের আরও কোথায় কোথায় শাখা- সব নিয়ে জেরা করা হচ্ছে। ধৃতদের বিধাননগর মহকুমা হাসপাতালে তোলা হবে।

মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান-সহ একাধিকের বিরুদ্ধে দায়ের এফআইআর

১২,০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus-এর শক্তিশালী প্রসেসরযুক্ত 5G স্মার্টফোন

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৩, চলছে উদ্ধারকাজ

গ্লাসগোয় ভারতের জোড়া সাফল্য, রুপো-ব্রোঞ্জ জিতে নজর কাড়লেন লাভপ্রীত ও সীমা

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

কেন প্রতিটি মানুষের জীবনে অন্তত একবার কোথাও একা ঘুরে আসা উচিত?

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ! এবার কি ভাইয়ের কপালে ফোঁটা বা হাতে রাখি পরানো যাবে?

প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী