ভুয়ো কাস্ট সার্টিফিকেট কাণ্ডে নয়া মোড়, শাস্তিমূলক পদক্ষেপ নিল নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: কাস্ট সার্টিফিকেট (Caste Certificate) নিয়ে রাজ্য জুড়ে চলছে জোর শোরগোল। এখন তো কোন সার্টিফিকেট আসল আর কোনটা নকল তা বোঝা দুষ্কর। এবার কাস্ট সার্টিফিকেটও জালিয়াতি ধরা পড়েছে। অভিযোগ উঠেছে, একের পর এক ভুয়ো কাস্ট সার্টিফিকেট ব্যবহারের। তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গত দেড় বছরে বাতিল করা হয়েছে ১৪০০ কাস্ট সার্টিফিকেট। অভিযোগ এই সব সার্টিফিকেট জাল করা হয়েছে।

কাস্ট সার্টিফিকেট নিয়ে সমস্যা বহুদিনের। বহু মানুষ অভিযোগ জানিয়েছেন জাল কাস্ট সার্টিফিকেট দেখিয়ে অনেকেই সুবিধা নিচ্ছেন যা সম্পূর্ণ অনৈতিক। গত দেড় বছরে অভিযোগ আসে ৩৬ হাজার কাস্ট সার্টিফিকেট নিয়ে। তার মধ্যে বাতিল করা হয়েছে ১৪০০ কাস্ট সার্টিফিকেট। মূলত যে কাস্ট সার্টিফিকেটগুলি বাতিল হয়েছে তার মধ্যে পুরোটাই দু’বছর বা তার আগেকার ইস্যু করা কাস্ট সার্টিফিকেট।

এতদিন ডিজিট্যালি কাস্ট সার্টিফিকেট দেওয়া হত। দু’বছর আগে পর্যন্ত হাতে সই করেই দেওয়া হত এই কাস্ট সার্টিফিকেট। তারপর থেকেই কিউআর কোড ব্যবহার করা শুরু করেছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর।

কাস্ট সার্টিফিকেট জাল করার অভিযোগে ইতিমধ্যেই দুজন আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপনেওয়া হয়েছে। আরও কয়েকজনের দিকে অভিযোগের আঙুল উঠেছে। তাদের দিকেও নজর রাখছে নবান্ন।

গত কয়েক বছরে রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভুয়ো কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে সংরক্ষণের সুবিধা নেওয়ার অভিযোগ উঠছিল। রাজ্য সরকারেরই বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান এব্যাপারে অভিযোগ জানিয়েছে পুলিশকে। তদন্তে নেমে ভুয়ো কাস্ট সার্টিফিকেট জারির ঘটনা প্রকাশ্যে আসে। এর পরই গোটা ঘটনার তদন্ত করার সিদ্ধান্তে নেয় সরকার।

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

মুড হলে ফুচকা কিন্তু মন চায় রসগোল্লা, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!