‘বঙ্গবিভূষণ’ প্রত্যাখান অমর্ত্যের, জানাল পরিবার

‘বঙ্গবিভূষণ’ নেবেন না নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এমনটাই দাবি তাঁর পরিবারের। কেননা এখন তিনি বিদেশে রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বোন’কে বড় ধাক্কা দিলেন ‘দাদা’। ফিরিয়ে দিলেন সরকারের প্রস্তাব। নিজে মুখ না খুললেও পরিবারের তরফে জানিয়ে দেওয়া হল ‘বঙ্গবিভূষণ’(Bangabibhushan) নেবেন না নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন(Amartya Sen)। সন্দেহ নেই, পরিবারের এহেন দাবি সত্যি হলে তা রাজ্য সরকারের কাছে এক বড় আঘাত। ধাক্কা সরকারের ভাবমূর্তিতেও। ধাক্কা ‘দাদা-বোন’ এর সম্পর্কেও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে নোবেলজয়ী অমর্ত্য সেনের সম্পর্ক বেশ ভালো। বিজেপি, কেন্দ্র সরকার ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফে যখনই অমর্ত্য সেনকে আক্রমণ করা হয়েছে তখনই নোবেলজয়ীর পাশে দাঁড়িয়েছেন মমতা। তিনি এবং অমর্ত্য দুইজনই জানিয়েছেন তাঁদের সম্পর্ক দাদা ও বোনের মতো। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে রাজ্য সরকার(State Government) ‘বঙ্গবিভূষণ’ সম্মানে অমর্ত্য সেনকে ভূষিত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রবিবার অমর্ত্যবাবুর পরিবারের তরফে জানানো হয়েছে, অমর্ত্যবাবু এখন বিদেশে রয়েছেন। তাই তিনি এই পুরস্কার গ্রহণ করতে পারছেন না। যেহেতু নিয়মানুসারে এই ধরনের পুরস্কার গ্রহণ করার জন্য পুরস্কারপ্রাপককে অনুষ্ঠান মঞ্চে সশরীররে উপস্থিত থাকতে হয়, সেই সূত্রেই এবারে অমর্ত্যের পক্ষে এই পুরস্কার গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এমনটাই জানানো হয়েছে অমর্ত্যবাবুর পরিবারের তরফে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অমর্ত্য সেন নিজে কিছু যেমন জানাননি তেমনি রাজ্য সরকারের তরফেও কিছু জানানো হয়নি।

তবে ঘটনা হচ্ছে এসএসসি দুর্নীতির ঘটনায় রাজ্যের মন্ত্রী তথা শাসক দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির জেরে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস উভয়েই কিছুটা অস্বস্তিতে রয়েছে। সেই জায়গায় এবারে অমর্ত্য সেন ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার নিতে সশরীরে হাজির থাকলে তা রাজ্য সরকারের ভাবমূর্তির ক্ষেত্রে অনেকটাই ড্যামেজ কন্ট্রোল করতে পারত। কিন্তু সেই ঘটনা যদি বাস্তবে না ঘটে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নোবেলজয়ী অমর্ত্য সেনের সম্পর্কের অবনতি ঘটবে কিনা তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে অমর্ত্যের পাশে মমতা দাঁড়ালেও মমতার সরকারের পাশে এখন দাঁড়ালেন না অমর্ত্য। এই বিষয়টি কিন্তু বেশ ইঙ্গিতবাহী। উল্লেখ্য, বাম নেতা সুজন চক্রবর্তী(Sujan Chakrabarty) এবারে বিশিষ্টজনদের ‘বঙ্গসম্মান’ বয়কট করার ডাক দিয়েছেন। তাঁর দাবি, যে সরকার একজন দুর্নীতিগ্রস্থ মন্ত্রীকে আঁকড়ে ধরে রেখেছে সেই সরকারের কোনও অধিকার নেই ‘বঙ্গসম্মান’ প্রদান করার। সুজন চক্রবর্তীর এই দাবির পরে পরেই অমর্ত্য সেনের পরিবারের তরফে জানানো হয়েছে, এবছর ‘বঙ্গবিভূষণ সম্মান’ গ্রহণ করতে পারছেন না নোবেলজয়ী অধ্যাপক। কারণ হিসাবে তাঁরা অমর্ত্যবাবুর এখন বিদেশে থাকার বিষয়টি তুলে ধরেছেন।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪