আগুন আতঙ্ক ছড়াল কলকাতা হাইকোর্টে

কলকাতা হাইকোর্টে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ল। বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টের ৩৪ নম্বর এজলাসে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা হাইকোর্টে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ল। শুক্রবার পৌনে এগারোটা নাগাদ কলকাতা হাইকোর্টের ৩৪ নম্বর এজলাসে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিন সকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরী হয় আদালত চত্বরে।

জানা গিয়েছে, শুক্রবার কলকাতা হাইকোর্টের ৩৪ নম্বর এজলাসে আদালতের কাজকর্ম শুরু আগেই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেলা ১১টা নাগাদ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের অপেক্ষা করছিলেন এজলাসে হাজির আইনজীবী ও বিচারপ্রার্থীরা। তখনই তাঁরা পোড়া গন্ধ পান। সঙ্গে সঙ্গে এজলাস খালি করে দেওয়া হয়। এজলাস চত্বরে বিদ্যুতের তারের পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে। এই ঘটনায় শোরগোল পড়ে যায়। সেই সময় এজলাসে ছিলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ায় হাইকোর্টের নিরাপত্তা কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন। তাঁদের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে আদালতে। এই ঘটনার জেরে শুক্রবার কিছুক্ষণের জন্য আদালতের কাজকর্ম ব্যাহত হয় বলে জানা গিয়েছে।

এদিন এজলাসে হাজির থাকা আইনজীবীরা জানিয়েছেন, ঘটনার জেরে এজলাসের কাজ প্রায় ৩০ মিনিট বন্ধ থাকে। আগুন লাগার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। তবে এদিন কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এদিন কী ভাবে এই এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে পূর্ত দফতরের বৈদ্যুতিন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী