রাজ্য সরকারি কর্মীদের Career Advancement Scheme’র বিজ্ঞপ্তি জারি

Career Advancement Scheme’র বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থদফতর। সেই বিজ্ঞপ্তিতেই Scheme’র পরিবর্তনের বিষয়টি তুলে ধরা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারি কর্মীদের(West Bengal State Government Employees) বেতন হার বৃদ্ধি সংক্রান্ত Career Advancement Scheme’র বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থদফতর(Finance Department)। সেই বিজ্ঞপ্তিতেই Career Advancement Scheme’র পরিবর্তনের বিষয়টি তুলে ধরা হয়েছে। গত ৩১ মে নবান্নে রাজ্য সরকারি কর্মীদের কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ওই বৈঠকে গৃহীত কয়েকটি সিদ্ধান্ত কার্যকর করার জন্য রাজ্যের অর্থ দফতর নির্দেশিকা জারি করেছে। এর মধ্যে Career Advancement Scheme’র বিষয়টিও রয়েছে। রাজ্য সরকারের যে কর্মীরা নির্দিষ্ট বছর ধরে কাজ করার পরেও Promotion পান না তাঁদের জন্য এই স্কিমে পরবর্তী বর্ধিত বেতন হার পাওয়ার সুযোগ মেলে।

রাজ্যের অর্থদফতর সূত্রে জানা গিয়েছে, এতদিন ৮, ১৬ এবং ২৫ বছর কাজ করার পর বেতন হার বৃদ্ধি হতো রাজ্যের সরকারি কর্মীদের। নতুন নির্দেশে যে পরিবর্তন করা হয়েছে তাতে ১৫ ও ২৪ বছর কাজ করার পর বেতন হার পরিবর্তন হবে। প্রথম পর্যায়ের স্তরটি অবশ্য ৮ বছরই থাকছে। তবে পরবর্তী দু’টি পর্যায়ে কাজ করার সময়সীমা ১ বছর করে কমিয়ে আনায় কর্মীরা আগে বেতন হার বৃদ্ধির সুযোগ পাবেন। বহু কর্মীর এতে সুবিধা হবে। কারণ ওপরের স্তরে পদ কম হওয়ার কারণে অনেকেরই Promotion পেতে সমস্যা হয়। Promotion না পেলে বেতন হার বৃদ্ধির জন্য ওই স্কিমই ভরসা রাখেন রাজ্য সরকারি কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার Career Advancement Scheme’র বিষয়টি নিয়ে পদক্ষেপ করায় তৃণমূলপন্থী কর্মচারী সংগঠনগুলি সাধুবাদ জানালেও অনান্য সংগঠনগুলি বকেয়া মহার্ঘ্য ভাতা দেওয়ার দাবিই জানিয়েছে।

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা