তৃণমূলের জন্মদিনেই জেনে নিন ২০২৪ সালের দলের ভাগ্য

মীন রাশিতে রাহুর মহাদশায় চাঁদের বিংশোত্তরী দশা চলছে তৃণমূলের। তাই জ্যোতিষ গণনা বলছে ২৪'র ভোটে খুব ভালো ফল করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ১ জানুয়ারি। ১৯৯৮ সালে এই দিনেই তৃণমূল কংগ্রেস(TMC) গঠন করেছিলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই হিসাবে এদিন তৃণমূলের ২৭তম প্রতিষ্ঠা দিবস(Foundation Day)। নতুন বছর ২০২৪ সাল এই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। জ্যোতিষ মতে এই নতুন বছর তৃণমূলের কেমন যাবে বা যেতে পারে তা জানতে যারা ইচ্ছুক তাঁরা একবার এই লেখায় চোখ বুলিয়ে নিতে পারেন। ১৯৯৮ সালের ১ জানুয়ারি সকাল ১১টায় কলকাতায় গঠিত হয় তৃণমূল কংগ্রেস। সেই হিসাবে তৃণমূল কংগ্রেসের রাশি হল মীন(Pisces)। সেই হিসাবে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের ছকে বৃহস্পতি, মঙ্গল, শুক্র এবং চন্দ্র একাদশ ঘরে বৃহৎ ধন যোগ তৈরি করেছে। মীন রাশিতে রাহুর মহাদশায় চাঁদের বিংশোত্তরী দশা চলছে। তাই জ্যোতিষ গণনা বলছে যে আসন্ন লোকসভা ভোটে(General Election 2024) খুব ভালো ফল করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। 

মমতা যখন তৃণমূলের জন্ম দিচ্ছেন, তখন দেশজুড়ে কংগ্রেসের ভরা বাজার। কংগ্রেস ছেড়ে বেড়িয়ে গিয়ে আলাদা দল গড়ে রাজনৈতিক সাফল্য পাওয়ার নিদর্শন সেভাবে এদেশে দেখতে পাওয়া যায় না। কিন্তু সেই হিসাব ভেঙেছেন মমতা। দল গঠনের ১৩ বছরের মাথাতেই তিনি দলকে বাংলার শাসক দলে রূপান্তরিত করেছেন। সেই দল এখনও বাংলা শাসন করে চলেছে। লক্ষ্যণীয় বিষয়, তৃণমূল গঠনের পরে পরেই কিন্তু জাতীয় রাজনীতিতে মমতা ও জোড়াফুল দুইয়েরই গুরুত্ব ও প্রভাব অসীম বৃদ্ধি করেছে। মমতা এই দলের সাংসদ হিসাবেই নির্বাচিওত হয়ে ২ দফার রেলমন্ত্রী হয়েছেন। তাঁর দলের একাধিক নেতারাও কেন্দ্রের ও রাজ্যের মন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছেন। ২০১১ সালে যখন এ রাজ্যে ৩৪ বছরের বাম শাসন হটিয়ে প্রথমবার ক্ষমতায় আসে তৃণমূল, তখন রাহুতে বৃহস্পতির দশা ছিল। তবে মীন রাশির ষষ্ঠ ঘরে দীর্ঘদিন রাহুর উপস্থিতির প্রভাবে নানা বিতর্ক ও সংঘর্ষের সঙ্গে এই দলের নাম জড়িয়ে গিয়েছে।

পশ্চিমবঙ্গের রাশি মিথুনের অষ্টম ঘরে বসে ধ্বংসাত্মক দশা গঠন করেছে শনি। এর ফলে বিজেপির সঙ্গে তৃণমূলের তিক্ত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বারবার হিংসাশ্রয়ী রূপ নিয়েছে। এখন তৃণমূলের কুষ্ঠীতে যে রাহুর মহাদশায় চাঁদের বিংশোত্তরী দশা চলছে তা ১৩ এপ্রিল ২০২৪ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যেই লোকসভা নির্বাচন হতে চলেছে। শুধু তাই নয়, এই দশার জন্যই ২৪’র ভোটে বাংলার মাটি থেকে তৃণমূলই সর্বাধিক আসন পেতে চলেছে। এযাবৎকাল পর্যন্ত তৃণমূল যত লোকসভা নির্বাচনে লড়াই করেছে এবং যত আসন জিতেছে, সেই সব সংখ্যাকে ছাড়িয়ে যাবে এবারের আসনপ্রাপ্তির সংখ্যা। এখনও পর্যন্ত তৃণমূলের সর্বাধিক আসন প্রাপ্তির রেকর্ড রয়েছে ২০১৪ সালের নির্বাচনে, ৩৪টি। এবার সেই রেকর্ড ভেঙে যেতে বসেছে। অর্থাৎ ৩৪’র বেশি আসন পাবে তৃণমূল।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা