ফুটপাত আটকে কেনাবেচা করলে গুনতে হবে জরিমানা, জানাল কলকাতা পুরনিগম

Share:

নিজস্ব প্রতিনিধি : বড়দিনের আগে এবার কড়া নিদান কলকাতা পুরনিগম। বড়দিনের আগে শহরের ফুটপাতে যদি রাস্তা আটকে দোকানের বাইরে জিনিসপত্র নিয়ে বসে, তাহলে দোকান মালিকদের জরিমানা করবে কলকাতা পুরনিগম।

কলকাতা পুরনিগমের তরফে জানানো হয়েছে, যদি কোনও দোকানদার কেক বা অন্য জিনিস নিয়ে দোকানের বাইরে বসে, তাহলে সেই সব দোকান মালিকদের দিন পিছু ৫০০ টাকা করে জরিমানা করা দিতে হবে। অর্থাৎ মাসে দিতে হবে ১৫ হাজার টাকা।

এই প্রসঙ্গে মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি জানিয়েছেন, অনেক দোকানদারই ফুটপাথে কেক সাজিয়ে রেখে বিক্রি করছেন। এরফলে ফুটপাতে চলাফেরায় খুব অসুবিধা হচ্ছে। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রাথমিকভাবে দোকান মালিকদের নোটিশ দেওয়া হবে। না মানলে দিন পিছু ৫০০ টাকা করে জরিমানা করা হবে।

যেভাবে ফুটপাত আটকে রেখে বিভিন্ন পসরা নিয়ে বসছেন ব্যবসায়ীরা, তাতে সম্প্রতি উষ্মা প্রকাশ করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এরপর পুর আধিকারিকদের এই বিষয়ে ব্যবস্থা নিতে বলেন তিনি। মেয়রের এই উষ্মা প্রকাশের পরই খাদ্য ভবনের সামনে দিয়ে অভিযান শুরু করে কলকাতা পুরনিগম।

 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের