মধ্যরাতে ভয়াবহ অগ্নিকান্ড কলকাতায়, ভস্মীভূত ডালের গুদাম

এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার ভোরে ওই গুদামের মধ্যে হঠাৎই একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার ভোরেই ভয়াবহ অগ্নিকান্ড খাস কলকাতায়। পুড়ে ছাই হয়ে গেল শস্য এবং কাঁচামাল সামগ্রীর গুদাম। পুলিশ সূত্রে খবর, বুধবার ভোর ৪ টের দিকে উল্টোডাঙা থানা এলাকার ১৬ নম্বর আরিফ রোডের একটি গুদামে এই বিধ্বংসী আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় গুদামের মধ্যে থাকা সমস্ত কাঁচামাল। তবে এই অগ্নিকান্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। 

স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোরে উল্টোডাঙার সংশ্লিষ্ট এলাকার ওই খাদ্য শস্যের গুদামের প্রসেসিং ইউনিটে আগুন লাগে। গুদামটিতে ভর্তি ছিল ডাল, আটা এবং বেসন। কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেন এলাকাবাসী। এদিকে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এই আগুন। একটি গুদাম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় আগুনে। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে পাশের গুদামগুলিতেও। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। কিন্তু, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দমকলের আরও সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে কিছুক্ষণের মধ্যেই। শেষমেশ ১২টি দমকল ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার ভোরে ওই গুদামের মধ্যে হঠাৎই একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরেই আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসীরা। প্রাথমিকভাবে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে কিছু লাভ হয়নি। শেষমেশ দমকলের ১২টি ইঞ্জিন কয়েক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6