চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিউটাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত ১৫ দোকান

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা নিউটাউনে (New Town)। শনিবার ভোরে নিউটাউন এলাকার শাপুরজির সুখবৃষ্টি আবাসনের সামনে একের পর এক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর ৩টে নাগাদ প্রথম আগুন দেখতে নিউটাউন এলাকার শাপুরজির সুখবৃষ্টি আবাসনের সামনে দুটি দোকানে প্রথমে আগুনের শিখা দেখা যায়। এর পর সেই আগুন ক্রমশ পর পর ১৫টি দোকানে ছড়িয়ে পড়ে। বেশকিছু দোকানের মধ্যে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন লাগার পর তা বিস্ফোরিত হতে থাকে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বাইরে বেরিয়ে আসেন স্থানীয় মানুষজন। দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। খবর ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরত্যায় বেশ কিছুক্ষণের চেষতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দুটি দোকান জ্বলতে শুরু করে। তারপরে দমকলকে খবর দেওয়া হয়। দমকল এসে পৌঁছনোর আগেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানগুলিতে।

অন্যদিকে ১৫টি দোকানে আগুন লাগার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দমকল সূত্রে খবর, নিউটাউনে ওইসব দোকানগুলির উপর দিয়ে বিদ্যুতের হাইটেনশন তার গিয়েছে। একটি হাইটেনশন তার ছিঁড়ে দোকানের উপর পড়ে যাওয়ায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টেকনোসিটি থানার পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল হন্ডা গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

জোকা ট্রাম ডিপোতে নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত ৪ লক্ষাধিক টাকা, আটক ৪

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা ভাণ্ডার! প্রতিশ্রুতিতে ভরছে দেওয়াল, কার ভরসা বেশি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ