শিলিগুড়ির পর বালিগঞ্জ, ফের স্কুলের পুলকারে আগুন, আতঙ্ক ছড়াল শিক্ষা সদনের সামনে

শিলিগুড়ির পরে কলকাতার বালিগঞ্জে। ফের স্কুলের পুলকারে আগুন। বুধবার (১২ মার্চ) সাত সকালে বালিগঞ্জ শিক্ষা সদনের সামনে আচমকাই স্কুলের বাসে আগুন লেগে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিলিগুড়ির পরে কলকাতার বালিগঞ্জে। ফের স্কুলের পুলকারে আগুন। বুধবার (১২ মার্চ) সাত সকালে বালিগঞ্জ শিক্ষা সদনের সামনে আচমকাই স্কুলের বাসে আগুন লেগে যায়। তবে একটাই স্বস্তি, সেই সময়ে বাসে কোনও পড়ুয়া ছিল না। স্কুলের সামনেই দাঁড়িয়ে ছিল বাসটি। আচমকা সেখান থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করেন। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে দমকলে খবর দেন। তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনা স্থলে উপস্থিত হয়। এবং ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কেউ আহত হননি।

গতকাল মঙ্গলবার শিলিগুড়িতেও একটি স্কুলের পুলকারে আচমকা আগুন লেগে গিয়েছিল। চালকের বুদ্ধিতে অল্পের জন্যে রক্ষা পায় বাসে থাকা পড়ুয়ারা। এবার একই ঘটনা বালিগঞ্জ শিক্ষা সদনের সামনে ঘটল। তবে একটাই রক্ষা, আগুন লাগার সময়ে বাসে কেউ ছিল না। এ প্রসঙ্গে বালিগঞ্জ শিক্ষা সদন এলাকার স্থানীয় লোকজন জানিয়েছেন, সপ্তাহের তৃতীয় দিন। স্বাভাবিকভাবেই রাস্তায় লোকজন ছিল। পড়ুয়াদের স্কুলে পৌঁছে দেওয়ার পর বাসটি শিক্ষা সদনের সামনে দাঁড়িয়েছিল। ছুটির পরে তাঁদের নিয়েই ফিরবে। তখনই বাস থেকে আচমকা কালো ধোঁয়া বেরোতে শুরু করে।

বাসের ভেতর থেকে আগুনের ফুলকি বেরিয়ে আসে। তখনই তড়িঘড়ি দমকল বিভাগকে খবর দেওয়া হয়। কিন্তু কীভাবে বাসে আগুন লাগল তা জানতে খতিয়ে দেখছে পুলিশ। তবে স্কুল টাইমে শিক্ষা সদনের সামনে আচমকাই পুলকারে আগুন লেগে যাওয়ার ঘটনায় মূহুর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ সেই সময়ে অনেক পড়ুয়ারা বাসে যাতায়াত করে, তাই আতঙ্ক ছড়ায় অভিভাবকদের মধ্যে। যদিও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি পার্ক করা অবস্থায় ঘটনাটি ঘটেছিল কোনও বড় বিপদ ঘটেনি। পড়ুয়ারা বাসে থাকলে বড় বিপদ হতে পারতো।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6