Breaking ভয়াবহ আগুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, ঘটনাস্থলে ১২টি ইঞ্জিন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেমেস্ট্রি ল্যাবে এদিন আগুন লাগার ঘটনা ঘটে। দুপুর পৌনে ১২টা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ আগুন লাগল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে(Jadabpur University)। দেশের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয়ের কেমেস্ট্রি ল্যাবে(Chemistry Lab) এদিন আগুন লাগার ঘটনা ঘটে। দুপুর পৌনে ১২টা নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আগুন(Fire) নেভাতে সেখানে ১২টি দমকলের ইঞ্জিন গিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু(Sujit Basu)। আগুনের জেরে এখনও কারও হতাহতের কোনও খবর মেলেনি। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে শর্টসার্কিটের জেরেই এই আগুন লেগেছে।

জানা গিয়েছে, এদিন দুপুর পৌনে বারোটা নাগাদ আগুন লাগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্ডিয়ান ইন্সস্টিটিইট অব কেমিক্যাল বায়োলজি বা আইআইসিবি-এর কেমেস্ট্রি ল্যাবে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের ১২টি ইঞ্জিন আগুন। সংস্থার কর্মীরা জানিয়েছেন, এদিন দুপুর পৌনে বারোটা নাগাদ আইআইসিবি গবেষণাগার থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। তার জেরেই দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরাও। চারতলার রসায়নের গবেষণাগারে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়া ও কর্মীদের মধ্যে। তবে আগুন লাগার সময় ওই গবেষণাগারের ভিতরে কেউ ছিলেন না বলে জানিয়েছে সংস্থার কর্মীরা। গবেষণাগারের ভিতর থেকে বিস্ফোরণের শব্দও পাওয়া যায় এদিন। মনে করা হচ্ছে গবেষণারের ভেতরে থাকা কোনও সিলিন্ডার ফাটায় এই শব্দ শোনা গিয়েছে। আগুন লাগার পর গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ঘটনাস্থলে রয়েছেন যাদবপুর থানার ওসি এবং স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাসও। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিক অনুমান অবশ্য শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে।

প্রতিদিন ব্লুবেরি খেলে আদৌ লাভ হয়? কী বলছেন পুষ্টিবিদরা?

FIFA World Cup 2026: পেনাল্টিতে গোল মার্টিনেজের আর্জেন্টিনা ২: জর্ডন ০ (৩৩ মিনিট)

মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

নকআউটে ক্রোয়েশিয়া, স্মরণীয় জয় পেল কঙ্গো, দাপটের সঙ্গে ফুটবল খেলল ইংল্যান্ডও

খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

জানেন কি রুটি জনপ্রিয় হওয়ার আগে ভারতীয়দের কাছে জনপ্রিয় ছিল এই ৭ প্রাতরাশ?

জুলাইয়ের প্রথম সপ্তাহে পাঁচ রাশির জাতকদের পকেটে আসবে কাড়ি কাড়ি টাকা! কারা তাঁরা?

গাড়ি কেনার স্বপ্ন পূরণ, হঠাৎ অর্থপ্রাপ্তি, রাশি মিলিয়ে দেখে নিন আজকের দিনটি কেমন যাবে?

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের