চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মমতার সংগ্রাম ভুলে গেলে চলবে না, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বার্তা ফিরহাদের

নিজস্ব প্রতিনিধি: আমি বিশ্বাস করি নেত্রীর আন্দোলন। নেত্রী নিজেকে ক্ষয় করে ধীরে ধীরে দলটাকে তৈরি করেছে। বহু গরীব মানুষের আশা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষ সমর্থন করে। তৃণমূল কংগ্রেসের বড় বড় থিওরি নেই। আমাদের শুধু একটাই নীতি for the people by the people। বুধবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে এই বার্তা দিলেন ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি বলেন,আমরা সিঙ্গুর, নন্দীগ্রাম জানি। তার আগেও অনেক আন্দোলন রয়েছে। দীর্ঘ ইতিহাস নিয়েই তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। মমতা ব্যানার্জি(Mamata Banerjee) যে বেঁচে আছেন সেটাই আশ্চর্য। তাঁর ওপর যেভাবে আক্রমণ হয়েছে।ইতিহাস ভুলে গেলে চলবে না। নেত্রীর সংগ্রাম ভুলে গেলে চলবে না।

বিরোধী দল বিজেপিকে নিশানা করে ফিরহাদ বলেন,বিজেপির প্যানিক দিবস চলছে।কুৎসা শেষ কথা বলবে না। এটা করতে যাচ্ছে বলে বছরের পর বছর ওরা পরাজিত হয়েই যাচ্ছে। আমরা পার্টির তরফ থেকে যে কাজ করি সেখানে আমরা কোন দল সেটা দেখি না।আমার চোখের সামনে চারটে প্রজন্ম তৃণমূল কংগ্রেসের আছে। যে আন্দোলন আমি দেখেছি সেই আন্দোলন আমার মেয়ে দেখেনি। আমার কাজ সেই আন্দোলন মনে করিয়ে দেওয়া।আজকে এমন অবস্থা যে শিয়ালদহ স্টেশন থেকে ঢিল মারলে তারাও তৃণমূল করছেন।আঠা গরম আছে তাদের বোঝাতে হবে।

তৃণমূলের নতুন দল প্রসঙ্গেএটা একটা ভুয়ো খবর। এই নিয়ে প্রশ্ন করা উচিত নয়। আপনার কাছে কোনও প্রমাণ নেই। মন্তব্য ফিরহাদের। ধর্ম নিরপেক্ষতা প্রসঙ্গে ফিরহাদের মন্তব্য,সেক্যুলারিজমের মধ্যে দিয়েই আমার জন্ম। 85 সালে পুলিশের মার। বাংলা দল আবার জিতেছে। সঞ্জয় সেনকে অভিনন্দন জানাই।তৃণমূল কংগ্রেস মানে পাওয়ারে এলাম। পাওয়ারে থাকলাম, পুলিশ স্যালুট করছে। তৃণমূল নেতা হাঁটলে তার পিছনে এমনিতেই ১০০ টা করে লোক ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস মানে তা নয়।তৃণমূল কংগ্রেস মানে আত্মত্যাগ।আমরা সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাস করি।আমার বক্তব্য থেকে একটা লাইন দেখায়।ববি হাকিম সাম্প্রদায়িক।ববি হাকিমের মৃত্যু হয়ে যাবে সাম্প্রদায়িক হবে না।I Hate Hindu Communalism.I Hate Muslim Communalism.

আমার মৃত্যুর পর ৬ ফুট মাটির তলায় দেহ মিশে যাবে।ভারতের মাটিতে মিশবে।আমি কি ভারতীয় নই, প্রশ্ন ফিরহাদের।আজকে একটাই স্লোগান.কমিউনালিজম হাটাও দেশ বাঁচাও।ময়ূরপঙ্খী কাককে কেউ বিশ্বাস করেনা।যে আদর্শ নিয়ে জন্মেছ সেই নিয়ে কাজ করো।বিরোধী দলনেতা কে রাজনৈতিক নিশানা করেন ফিরহাদ হাকিম। তাঁর দাবি দেশের মুক্তির পথ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ।

Published by:

Share Link:

More Releted News:

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত বন্ধ পরিষেবা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

‘নির্বাচনের ব্লু-প্রিন্ট চুরি করাতেই অভিযান’ অভিযোগ তৃণমূলকর্মীর

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-র

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ