Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দলনেত্রীর মুখরক্ষা করলেন সমস্ত মেয়র পারিষদ! জিতেই ছাড়লেন মাঠ

জয় প্রত্যাশিত ছিল, কিন্তু মঙ্গলবার সকালে ইভিএম খুলতেই সবুজ ঝড়ের ঠ্যালায় খড়কুটোর মত উড়ে গিয়েছে বিরোধীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: জয় প্রত্যাশিত ছিল, কিন্তু মঙ্গলবার সকালে ইভিএম খুলতেই সবুজ ঝড়ের ঠ্যালায় খড়কুটোর মত উড়ে গিয়েছে বিরোধীরা। এখনও পর্যন্ত ১৩৪ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ১৪৪ আসনের পুরসভার বোর্ডে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস। কলকাতা পুরসভার নির্বাচনে প্রতিদ্বন্দিতায় নামানো হয়েছিল দলের চার বিধায়ক ও এক সাংসদকে। তাঁরা প্রত্যেকেই পেয়েছেন জয়। সাংসদ মালা রায়, বিধায়ক দেবব্রত মজুমদার, দেবাশিস কুমার, অতীন ঘোষ ও রত্না চট্ট্যোপাধ্যায় জয় পেয়েছেন। শতাংশের নিরিখে ৭১ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি পেয়েছে ৮.৯% ভোট। তাদেরকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বামেরা। তাদের প্রাপ্ত ভোট ১১.৫%। যদিও এখনও গণনা চলছে কিছু বরোতে।

১৪৪ ওয়ার্ডের পুরসভায় মেয়র পারিষদ ছিলেন ১৪ জন। করোনা কালে যারা প্রশাসকের ভূমিকায় কাজ করেছেন, যার নিরিখে এই ফল বলেই মনে করছে রাজনৈতিক মহল। একুশের কলকাতা পুরসভার নির্বাচনে জনগণের ভোটেই জয় পেয়েছেন ১৪ জন মেয়র পারিষদ। আগামী ২৩ ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের দলীয় বৈঠক, সেখানেই মেয়রের নাম ঘোষণা হবে। তারপরেই শপথ নিয়ে গঠন করা হবে বোর্ড। পুরানো পুরবোর্ডে মেয়র পারিষদ ছিলেন যারা তাঁদের অভাবনীয় ফলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরবোর্ডে মেয়র পারিষদ ছিলেন, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, তারক সিং, অতীন ঘোষ, দেবব্রত মজুমদার, মাঞ্জার ইকবাল, সামসুজ্জামান আনসারি, ইন্দ্রানী সাহা ব্যানার্জী, স্বপন সমাদ্দার, আমিরুদ্দিন ববি, রতন দে, রাম পেয়ারে রাম, অভিজিৎ মুখার্জী ও বৈশ্বানর চট্ট্যোপাধ্যায়।

প্রত্যেকেই জয় পেয়েছেন। এমনকি কলকাতা পুরসভার ১৬ টি বরোতেও বিরোধী শুন্য করে দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস।

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

‘প্রত্যাশামতো ফল হয়েছে, কাজ করতে হবে’, চা-চক্রে বললেন দিলীপ ঘোষ

বঙ্গজয়ের পরে বাংলায় নয়া মুখ্যমন্ত্রী কে?

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের